৪ মে ২০২৬

পাকিস্তান ম্যাচ ঘিরে ভারতীয় দলে নতুন উদ্বেগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ এএম
পাকিস্তান ম্যাচ ঘিরে ভারতীয় দলে নতুন উদ্বেগ

বাংলাপ্রেস ডেস্ক:   টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অত্যন্ত প্রতীক্ষিত হাইভোল্টেজ ম্যাচে হার্ড হিটার ওপেনার অভিষেক শর্মার খেলা এখন অনিশ্চিত। জিও সুপার সূত্রে জানা গেছে, আগ্রাসী এই ওপেনার পেটের সংক্রমণে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। যদিও বর্তমানে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, তবুও খেলার মতো অবস্থা এখনো ফিরে পাননি।

চলতি সপ্তাহের শুরুর দিকে গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, এরপর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি হাসপাতাল থেকে মুক্তি পান এবং দলের সঙ্গে পুনরায় যোগ দেন। তবে স্কোয়াডে ফিরলেও তার শারীরিক অবস্থা নিয়ে এখনও শঙ্কা রয়েছে।

জানা গেছে, তিনি এখনও দুর্বলতা অনুভব করছেন এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে মেডিকেল টিম তার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ভারতীয় মিডিয়া জানিয়েছে, কলম্বোয় শুক্রবারের অনুশীলন সেশনের পরই পাকিস্তান ম্যাচের জন্য চূড়ান্ত একাদশে তাকে রাখা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি সতীর্থ আর্শদীপ সিংয়ের সঙ্গে ভিডিও বার্তায় অভিষেক তার শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন। তিনি জানিয়েছেন, অসুস্থ থাকার সময়ে তাকে শুধু ভাত ও ডাল খেতে হয়েছিল এবং সংক্রমণের কারণে প্রায় দুই কেজি ওজন কমে গেছে। উল্লেখযোগ্য, ভারত-পাকিস্তানের উত্তেজনাপূর্ণ ম্যাচটি রোববার কলম্বোয় অনুষ্ঠিত হওয়ার কথা।

অভিষেক শর্মার টি-টোয়েন্টি ফরম্যাটে ৩৯ ম্যাচে ১,২৯৭ রান করার রেকর্ড রয়েছে, তার স্ট্রাইক রেট ১৯৪.৯৫। এই সময়ে তিনি আটটি অর্ধশতক ও দুটি শতক করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে তার রেকর্ড যথেষ্ট ভালো, তিন ম্যাচে ১১০ রান সংগ্রহ করেছেন এবং স্ট্রাইক রেট ১৮৯.৬৫, একটি অর্ধশতকও রয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, ভারত ও পাকিস্তান এখন পর্যন্ত ১৬ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ভারত ১৩টি ম্যাচে জয়ী এবং পাকিস্তান তিনটি ম্যাচ জিতেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের মধ্যে ৮টি ম্যাচ হয়েছে, যেখানে ভারতের আধিপত্য সুস্পষ্ট; ৬-১ ব্যবধানে তারা এগিয়ে রয়েছে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি