৫ মে ২০২৬

পাকা কাঁঠালের পুষ্টিগুন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাকা কাঁঠালের পুষ্টিগুন

বাংলাপ্রেস ডেস্ক: বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। পৃথিবীতে যত রকমের ফল উৎপন্ন হয় তার মধ্যে আকারের দিক থেকে কাঁঠাল সবচেয়ে বড়। কাঁঠাল নানা গুণে গুণান্বিত এবং বহুবিধ ব্যবহারের এর চেয়ে অন্য কোনো ফল সমক্ষ নেই। কাঁঠাল একটি উচ্চ ক্যারোটিন সমৃদ্ধ ফল, যাতে অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থ প্রচুর পরিমাণে বিদ্যমান।

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। পৃথিবীতে যত রকমের ফল উৎপন্ন হয় তার মধ্যে আকারের দিক থেকে কাঁঠাল সবচেয়ে বড়। কাঁঠাল নানা গুণে গুণান্বিত এবং বহুবিধ ব্যবহারের এর চেয়ে অন্য কোনো ফল সমক্ষ নেই। কাঁঠাল একটি উচ্চ ক্যারোটিন সমৃদ্ধ ফল, যাতে অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থ প্রচুর পরিমাণে বিদ্যমান। বিশেষ করে কাঁঠালের বীজ পুষ্টিমানের দিক থেকে খুবই সমৃদ্ধ এবং সবজি হিসেবে অত্যন্ত জনপ্রিয়। এমনকি কাঁঠালের ফেলে দেয়া অংশ ও উন্নতমানের পশুখাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। খেতে সুস্বাদু এ ফলটি আমরা শুধুমাত্র পাকলেই খাই তা কিন্তু না। কচি কাঁঠালকে মুচি বলে। আর এ মুচি গ্রামাঞ্চলে বেশ খাওয়া হয়। এছাড়াও কাঁঠালের তৈরি চিপস, ক্যান্ডি, জ্যাম, পিকেলস্, লবণ দ্রবণে বা চিনির সিরায় সংরক্ষণ করেও খাওয়া হয়।

পাকা কাঁঠালের কোষ খাওয়া হয়। বীজের মাধ্যমে কাঁঠালের বংশ বিস্তার হওয়ার কারণে স্বাধে, গন্ধে, বর্ণে ও আকারে নানা বৈচিত্র্য দেখা যায়। একেক গাছের কাঁঠাল একেক রকম। এরপরই ব্যবহার হয়ে থাকে বীজ। বীজের ও বহুমুখী ব্যবহার হয়ে থাকে। কাঁঠালের বিচি সিদ্ধ করে অথবা আগুনে পুড়িয়ে বা চামড়া ফেলে দিয়ে ভর্তা তৈরি করে উপাদেয় পুষ্টি গুণাগুণসম্পন্ন খাবার তৈরি করা যায়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি