৫ মে ২০২৬

পাকা চুল তুলবেন নাকি তুলবেন না?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাকা চুল তুলবেন নাকি তুলবেন না?

বাংলাপ্রেস ডেস্ক: চুল পাকার বয়স হওয়ার আগেই অনেকের চুল পেকে যায়। অল্প কয়েকটা চুল পাকলে সেটা রঙ না করে তুলে ফেলেন অনেকেই। যারা তুলে ফেলেন, তাদেরকে আবার অনেকেই সাবধান করে দেন। তাদের ধারণা, পাকা চুল তুললে নাকি আরও বেড়ে যায়। কিন্তু আসলেই কি তাই?

বিষয়টি হলো যে যায়গা থেকে চুল তুলে ফেলা হবে, সেখান থেকে প্রাকৃতিক ভাবেই আবারও চুল গজাবে এবং সেটা পাকাই হবে। পাকা চুল এমনিতেই মোটা। তাই তুলে ফেলা চুলের গোড়া থেকে যখন আবারও চুল গজাবে, সেটাও একই রকম হবে বলে জানিয়েছেন টরেন্টোর ডার্মাটোলজিস্ট মারটি গিডন। তবে তিনি জানিয়েছেন, পাকা চুল তুলে ফেললে নতুন চুলটি ইনগ্রোন হেয়ারে পরিণত হতে পারে এবং ইনফেকশনের সম্ভাবনা থাকে। তাই পাকা চুল না তোলাই ভালো। তবে একটি চুল তোলার কারণে একাধিক সাদা চুল গজায়, এই ধারণাটি ভুল।

চুল পেকে গেলে অনেকেই পুরো চুল রঙ করে ফেলেন। এতে চুলের ক্ষতি হয়। চুলের বাইরের আবরণ নষ্ট হয়ে যায়। এছাড়াও চুলের রঙ থাকে অ্যামিনোফেনল, ডায়ামিনোবেনঞ্জিন এবং ফেনিলেনডিয়ামাইন। এই কেমিক্যালগুলো শরীরের ক্ষতি করে। এমনকি নিয়মিত হেয়ার কালার ব্যবহারে ক্যানসারও হতে পারে। তাই মেহেদির মতো প্রাকৃতিক রঙ ব্যবহার করতে পারেন অথবা সাদা চুলগুলোকেই যত্ন করে ঝলমলে করে রাখতে পারেন।

হেয়ার ড্রেসার মার্ক অ্যান্থনি সাদা চুলকেও আকর্ষণীয় করে রাখার উপায় জানিয়েছেন। তিনি পরামর্শ দিয়েছেন ব্লু-বেজড বা ভায়োলেট-বেজড শ্যাম্পু ব্যবহারের জন্য। এতে সাদা চুল আরও উজ্জ্বল ও ঝকঝকে দেয়ায় এবং হলদে ভাব কমে যায়। ধূমপান, অতিরিক্ত সূর্যের আলোতে বের হওয়া কিংবা অতিরিক্ত হেয়ার স্টাইলিং প্রোডাক্টস ব্যবহারের কারণে চুল পাকা বেড়ে যায় এবং সাদা চুলও অনুজ্জ্বল, হলদেটে হয়ে যায়। অল্প চুল পাকলে বাকি চুলে হাইলাইট করার পরামর্শ দিয়েছেন তিনি। এতে সাদা চুলগুলো আর বোঝা যাবে না তেমন। রিডার্স ডাইজেস্ট

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি