পাকা আমের লাচ্ছি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

জীবনযাপন ডেস্ক: বাজারে এখন পাকা আম পাওয়া যাচ্ছে। এই গরমে আমের লাচ্ছি খেতে পারেন যা আপনাকে দেবে বাড়তি প্রশান্তি। দেখে নিন কিভাবে পাকা আমের লাচ্ছি তৈরি করবেন-
উপকরণ
পাকা আম-১টা, চিনি-১ টেবিল চামচ, মিষ্টি দই-১ কাপ, পেস্তা বাদাম- ২/৩টা (কুচি করা), এলাচ গুঁড়ো-১চিমটি।
প্রণালি
প্রথমে আম ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে আঁটি বের করে নিতে হবে। এরপর ব্লেন্ডারে আম ব্লেন্ড করে নিয়ে তা কাঁচের বাটিতে ঢেলে রাখুন। এবার দই, চিনি আর বরফ কুচি একসঙ্গে ব্লেন্ড করে নিন।
এরপর দইয়ের মিশ্রণে আম ঢেলে আরও একবার ব্লেন্ড করে নিন। এবার গ্লাসে নিয়ে এলাচ গুঁড়ো ও পেস্তা বাদাম ছড়িয়ে দিন। হয়ে গেল মজাদার পাকা আমের লাচ্ছি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি