৪ মে ২০২৬

পাগল’ চরিত্রে পায়েলের অভিনয়ে মুগ্ধ জোভান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২০ পিএম
পাগল’ চরিত্রে পায়েলের অভিনয়ে মুগ্ধ জোভান

কেয়া পায়েল ও ফারহান আহমেদ জোভান।

বাংলাপ্রেস ডেস্ক:  ছোট পর্দার জনপ্রিয় দুই তারকা ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল। একসঙ্গে অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন তারা। কিছুদিন আগে এই জুটির একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল, যেখানে কেয়া পায়েলকে ‘পাগলি’ লুকে দেখা যায়। 

এবার সেই ভিডিওটি নিয়ে মুখ খুলেছেন জোভান। তিনি জানান, তাকে উস্কখুস্ক চুলের কেয়া পায়েলের সঙ্গে যে ভিডিওটিতে দেখা গেছে সেটি আসলে একটি নাটকের বিশেষ দৃশ্য ছিল। তখন সেই নাটকের নাম জানা না গেলেও পরবর্তীতে জানা যায় নাটকটির নাম ‘কাগজের ফুল’। 

শুটিংয়ের সময়কার সেই দৃশ্য নিয়ে অভিনেত্রীকে প্রশংসায় ভাসিয়েছেন জোভান। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘ভিডিওটি পুরো ফেসবুক জুড়ে ভাইরাল হয়েছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার করা দরকার, একটি নাটকের সিকোয়েন্সের জন্য আসলে ও পাগল সেজেছিল। নাটকের নাম ‘বাতাসের ভুল’, পরিচালনা করেছেন ইশান। খুব শিগগিরই এটি মুক্তি পাবে, ইনশাআল্লাহ।’ 

চরিত্রটির জন্য কেয়া পায়েলের নিষ্ঠা ও পরিশ্রমের কথা উল্লেখ করে জোভান আরও বলেন, ‘ওই নাটকটাতে পায়েল খুবই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার প্লে করেছে। আমি এতটুকু বলতে পারব যে, পায়েলকে আসলে স্যালুট দেওয়া উচিত। কারণ ও একজন অন্তঃসত্ত্বা পাগলের চরিত্রে অভিনয় করেছে, যা যেকোনো শিল্পীর জন্যই অত্যন্ত কঠিন কাজ।’ 

সবকিছু মিলিয়ে নাটকটি দর্শকের মন জয় করবে বলে জোভান তার প্রত্যাশা ব্যক্ত করেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি