১০ মে ২০২৬

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা
  নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতি দমন, অর্থপাচার রোধ মোকাবিলা এবং চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছে। রবিবার (১৩ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়েছে, ওয়াশিংটনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের দুর্নীতি দমন বিষয়ক বৈশ্বিক সমন্বয়ক শেলবি স্মিথ-উইলসনের মধ্যে বৈঠকে এ আলোচনা হয়। আলোচনায় সংস্কারের জন্য প্রযুক্তিগত ও পারস্পরিক আইনি সহায়তা (এমএলএ) চুক্তি এবং গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় বাড়ানোর বিষয়টিও ওঠে আসে। আলোচনায় স্বচ্ছতা ও সুশাসনের জন্য যৌথ অঙ্গীকারের প্রতিফলন হিসেবে ক্রয় ব্যবস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও মিডিয়ার সম্পৃক্ততা বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া হয়। পররাষ্ট্র সচিব তার ওয়াশিংটন সফরের আগে নিউ ইয়র্ক সফর করেন। আগামীকাল ১৪ অক্টোবর ওয়াশিংটন ত্যাগ করার কথা রয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি