পাবনায় স্কয়ারের সহযোগিতায় যুবলীগের খাদ্য বিতরণ

আলাউদ্দিন হোসেন,পাবনা থেকে : স্কয়ার গ্রুপের সহযোগিতায় ধারাবাহিক খাদ্য সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নে আরও ১ হাজার ২০ শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে জেলা যুবলীগ।
সোমবার সকালে এ ইউনিয়নের জোতআদম শহীদ রফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তজা বিশ্বাস সনি এবং যুগ্ম আহবায়ক শিবলী সাদিকের তত্বাবধায়নে এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান মিন্টু, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা এ্যাথলেটিক ক্লাবের সাধারন সম্পাদক রবিউল ইসলাম চৌবে ডাবলু, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক হাজী শরীফ, দাপুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আম্বিয়া খাতুন, যুবলীগ নেতা ফাহিমুল কবির শান্ত, শেখ সাইফুল ইসলাম রনি, আশিক ইকবাল জনি, শাকিল খান, আজমল শেখ, একরাম হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।
স্কয়ার গ্রুপের সহযোগিতায় যুবলীগ পাবনা পৌর এলাকাসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে এ পর্যন্ত সাড়ে ২৫ হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে। পর্যায় ক্রমে আরো সাড়ে ৯ হাজারসহ ২০ হাজার পবিারের কাছে পৌছে দেয়া হবে খাদ্য সামগ্রী।
বিপি/আর এল
নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন:
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি