৪ মে ২০২৬

পাবনায় সাবেক সেনা সদস্য সহ দুইজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
পাবনায় সাবেক সেনা সদস্য সহ দুইজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: পাবনায় সাবেক সেনা সদস্য সহ দুইজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আতাইকুলার ভুলবাড়িয়া ইউনিয়নের তেবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন তেবাড়িয়া গ্রামের দবির উদ্দিনের ছেলে সাবেক সেনা সদস্য আ. গফুর (৫৫) ও গয়েশবাড়ী গ্রামের ময়েজ আলীর ছেলে মুদি ব্যবসায়ী ইদ্রিস আলী (৩৫)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস স্থানীয়দের বরাত দিয়ে জানান, হত্যার পর গুলি ও বোমা ফাটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে হত্যাকারীরা চলে যায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তেবাড়িয়া বাজারের দুই দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে করে হেলমেট ও মুখোশ পরা একদল লোক ইদ্রিস আলীর মুদি দোকানে হামলা চালায়। এ সময় তারা দোকানে বসে থাকা সাবেক সেনা সদস্য গফুর এবং ইদ্রিসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

আতাইকুলা থানার ওসি মাসুদ রানা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। চরমপন্থি সংশ্লিষ্ট ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি