৪ মে ২০২৬

পাবনায় নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
পাবনায় নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধিঃ আনন্দ টিভির পাবনা প্রতিনিধি সুবর্ণা আক্তার নদীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পাবনা শহরের রাধানগরে নিজ বাসার সামনে এই ঘটনা ঘটে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। তার মরদেহ এখন পাবনা জেল হাসপাতালে রাখা আছে। জানা যায়, আনন্দ টিভির পাশাপাশি পাবনার অনলাইন পোর্টাল ‘দৈনিক জাগ্রত বাংলা’র সম্পাদক ও প্রকাশক সুবর্ণা নদী। সুবর্ণা আক্তার নদী জেলার আটঘরিয়া উপজেলার বাসিন্দা। তার ৯ বছরের একটি মেয়ে রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন সন্ত্রাসী নিজ বাসার সামনে সুবর্ণা নদীর ওপর হামলা চালায়।

সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কোপায়। এতে তাঁর হাতে ও মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুবর্ণাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা জানান, পাবনার এক ব্যবসায়ীর ছেলে রাজিব ছিলেন সুবর্ণার স্বামী। সম্প্রতি তাদের বিচ্ছেদ হয়। এনিয়ে আদালতে একটি মামলাও চলছে। সুবর্ণা হত্যার ঘটনায় পাবনায় কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি