পাবনায় করোনা ক্ষতিগ্রস্থদের মাঝে আশা’র ১১ টন খাদ্য সহায়তা প্রদান
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

আলাউদ্দিন হোসেন,পাবনা থেকে : বেসরকারি উন্নয়ন সংস্থা আশা করোনায় ক্ষতিগ্রস্থ পাবনা সদর উপজেলার প্রায় আড়াই হাজার হতদরিদ্র পরিবারের মাঝে বিতরনের জন্য (৭‘শ ব্যাগ) ১১ টন খাদ্য সহায়তা প্রদান করেছে।সোমবার দুপুরে পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদের কাছে এসব খাদ্য সহায়তা হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, আশা’র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এসএম আবু দাউদ, পাবনা জেলা ম্যানেজার আমিনুল ইসলাম, রিজিওনাল ম্যানেজার খসরু আহমেদ, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জয়নাল আবেদিন, ব্রাঞ্চ ম্যানেজার মো. ইব্রাহিম, এবং সিনিয়র সহাকারী ব্রাঞ্চ ম্যানেজার মাহবুবুর রহমান প্রমুখ। প্রতিটি ব্যাগে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও ১ লিটার সোয়াবিন তেল রয়েছে।
বিপি/আর এল
নিচের আইকনে ক্লিক করে শেয়ার করুন:
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি