৭ মে ২০২৬

পাবনায় এমপি'র হাতে ৫ লক্ষ টাকার চেক প্রদান করলেন অনুকূলচন্দ্র সৎসঙ্গ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
পাবনায় এমপি'র হাতে ৫ লক্ষ টাকার চেক প্রদান করলেন অনুকূলচন্দ্র সৎসঙ্গ

আলাউদ্দিন হোসেন,পাবনা থেকে : করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠির মাঝে আপদকালীন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে শ্রীশ্রীঠাকুর অনুকলচন্দ্র সৎসঙ্গ, পাবনা।

বৃহস্পতিবার বিকেলে লাইব্রেরী বাজার এলাকায় দলীয় কার্যালয়ে পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য সৎসঙ্গের সভাপতি ড. শ্রী রবীন্দ্র নাথ সরকারের নিকট থেকে ৫ লক্ষ টাকার চেক গ্রহণ করেন। এসময় আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী তাপস কুমার রায়, উপদেষ্ঠা পরিষদের সাধারণ সম্পাদক সচিব ড. শ্রী নরেশ মধু, নির্বাহী পরিষদের সদস্য বলাই কৃষ্ণ সাহা, চিত্তরঞ্জন দাস, জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সরদার মিঠু আহম্মেদ,এমপি’র ব্যাক্তিগত সহকারী রকি, মোঃ শাহীন শেখ ও মোঃ আজাদ শেখ উপস্থিত ছিলেন। সৎসঙ্গ ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৫ লক্ষ টাকা অনুদান প্রদানের পদক্ষেপ গ্রহন করেছে এবং করোনায় ৭০০ জন ক্ষতিগ্রস্থদের মাঝে ইতিমধ্যে ত্রাণ সহায়তা প্রদান করেছেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি