পাবনা পৌর ছাত্রলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

আলাউদ্দিন হোসেন, পাবনা থেকে : পাবনা পৌর ছাত্রলীগের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বুধবার বিকালে পাবনা জেলারেল হাসপাতালে ভর্তি রোগীদের ও হাসপাতাল এলাকার কর্মহীন মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নাসিরউদ্দিন শুভ এর নির্দেশনায় বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পাবনা পৌর ছাত্রলীগের সভাপতি কাজী আতিকুর রহমান তুষার, পাবনা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সহ সভাপতি ডাঃ ইউনুস, জেলা ছাত্রলীগ নেতা এম সাগর হোসেন, পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক রাহাত হোসেন, এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী তুহিন, ৯ নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রুবাইত সাদাতসহ পৌর ছাত্রলীগের সদস্যবৃন্দ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
আমার জানাজা পড়ানোর জন্য ওয়াহাবি বা জামায়াতের প্রয়োজন নেই: ফজলুর রহমান
২ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি