অ্যাটর্নি জেনারেলকে হত্যার হুমকি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
বাংলাপ্রেস অনলাইন: চিঠি পাঠিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার রাতে অ্যাটর্নি জেনারেলের পক্ষে তার ব্যক্তিগত সহকারী কবির আহমেদ শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (নম্বর -১১১৩) করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নাম-ঠিকানাবিহীন একটি চিঠি আছে। চিঠিতে লেখা রয়েছে, আইন নিজের গতিতে চলবে। আপনি যে বক্তব্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে শেখ হাসিনা আপনাকে কিনে ফেলেছে। খালেদা জিয়ার ব্যাপারে আপনি যে কারসাজি করছেন, এগুলোর জন্য ক্ষমা পাবেন না। আপনার মৃত্যু অনিবার্য।
উল্লেখ্য, এর আগে গত বছরের ডিসেম্বরেও চিঠি পাঠিয়ে তাকে হত্যার হুমকি দেয়া হয়। ২০১৬ সালের মে মাসের দিকেও তাকে হত্যার হুমকি দেয়া হয়।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি
