৮ মে ২০২৬

অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করবো, ছাত্রলীগের কথায় না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করবো, ছাত্রলীগের কথায় না

বাংলাপ্রেস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে আমি পদত্যাগ করবো, কিন্তু ছাত্রলীগের কথায় ডাকসুর ভিপি পদত্যাগ করবে না কিংবা ছাত্রলীগের কথায় কর্ণপাত করবে না।’

রোববার দুপুরে ডাকসু জিএস গোলাম রাব্বানীর নেতৃত্বে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত ২৩ জন ভিপির পদত্যাগ দাবি করে সংবাদ সম্মেলন করে। তাদের সংবাদ সম্মেলন শেষে ডাকসু ভবনের সামনে নুরুল হক নুর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন।

নুর সাংবাদিকদের বলেন, ‘কেউ যদি প্রমাণ করতে পারে যে, ডাকসুর ভিপি বিন্দুমাত্র অনৈতিক লেনদেন করেছে, অবৈধ লেনদেন করেছে, দুর্নীতির সাথে জড়িত হয়েছে, তাহলে প্রমাণটা গণমাধ্যমে উপস্থাপন করলে তাদের প্রশ্ন তোলার আগেই ডাকসুর ভিপি পদত্যাগ করবে।’

সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে সম্প্রতি ভিপি নুরের ফোনালাপের অডিও ক্লিপ প্রচার করা হয়। এরপর আরও কয়েকটি টেলিভিশনসহ বিভিন্ন অনলাইনে বিষয়টি প্রচার হয়। এর পরিপ্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি নুরের সেই অডিওক্লিপ ভাইরাল হয়ে যায়।

ওই অডিওক্লিপের ভয়েস যে তার, তা ইতোমধ্যে স্বীকার করেছেন ভিপি নুর। তবে কয়েকটি কয়েকটি ফোনালাপ এডিট করে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই ক্লিপ প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি