৫ মে ২০২৬

অভিনেত্রী ভাবনার অনার্স ডিগ্রী অর্জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অভিনেত্রী ভাবনার অনার্স ডিগ্রী অর্জন
বাংলাপ্রেস ডেস্ক : অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অনার্স পাস করেছেন। যুক্তরাজ্যের ওয়েলসের ইউনিভার্সিটি অব রেক্সাম থেকে বিবিএ সম্পন্ন করেছেন। ১১ মে বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে অংশ নিয়েছেন অভিনেত্রী। শিক্ষাজীবনের এমন বিশেষ দিনের খবর অন্তর্জালে ভক্তদের জানিয়েছেন ভাবনা। শুধু খবর নয়, দিয়েছেন লম্বা বার্তাও। লিখেছেন, ‘কেউ বিশ্বাস করুক আর না করুক, নিজে নিজেকে বিশ্বাস করা সবচেয়ে জরুরি। কেউ পাশে থাকুক, বা না থাকুক, নিজের পাশে নিজের থাকাটা জরুরি।’ নিন্দুককে ধন্যবাদ জানাতেও ভোলেননি; বলেছেন, ‘যাঁরা আমাকে জাজ করেন, যাঁরা আমাকে ছোট করে কথা বলতে ভোলেন না, যাঁরা আমাকে টেনে ফেলে দিতে চান, যাঁদের আমাকে দেখলে অনেক হাসি পায়—আমি সত্যি আপনাদের বেশি ভালোবাসি। আপনাদের কারণেই আমি চলতে থাকি নিজের মতো। আমি শুধু এতটুকু বলব—আমার লেখাপড়া কেবল শুরু। আরও অনেক কাজ করতে চাই। একটি দিনও আমি বসে থাকতে চাই না। সেই যাত্রায় আপনারা আমার পাশে থাকবেন।’ জানা গেছে, যুক্তরাজ্যে ছুটি কাঁটিয়ে ২৬ মে ঢাকায় ফিরবেন ভাবনা। আশনা হাবিব ভাবনা বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ থেকে ২০১০ সালে এসএসসি এবং ২০১২ সালে এইচএসসি পাস করেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি