৫ মে ২০২৬

অভিনেত্রী কবরী করোনায় আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অভিনেত্রী কবরী করোনায় আক্রান্ত
বাংলাপ্রেস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়েছেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সারাহ বেগম কবরী। গত ৫ এপ্রিল রাতে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। শারীরিক জটিলতা এবং করোনা পজেটিভ আসায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। জানা যায়, চলতি সপ্তাহে জ্বরে আক্রান্ত হন কবরী। শরীরে ব্যথাও ছিল। পরে করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজেটিভ আসে। গত ৫ এপ্রিল রাতে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। সুভাষ দত্তের পরিচালনায় ১৯৬৪ সালে ‘সুতারাং’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান কবরী। এরপর ‘বাহানা’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘রংবাজ’, ‘সারেং বউ’, ‘সুজন সখী’সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। সম্প্রতি কবরী শুটিং শেষ করেছেন ‘এই তুমি সেই তুমি’ নামের নতুন একটি সিনেমার।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি