৫ মে ২০২৬

অভিনেতা হুমায়ূন কবীর সাধু আর নেই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অভিনেতা হুমায়ূন কবীর সাধু আর নেই

বাংলাপ্রেস ডেস্ক : অভিনেতা ও পরিচালক হুমায়ূন কবীর সাধু আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।

তার মৃত্যুর খবরটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘সাধুকে তিনদিন ধরে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। অবশেষে সে আমাদের ছেড়ে চলে গেলেন।’

এর আগে গত সোমবার দুপুরে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার সুস্থতা কামনা করে ফেসবুকে লেখেন, ‘আমাদের হুমায়ুন সাধু স্কয়ারের আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছেন। যারা তাকে ভালবাসতেন তার জন্যে দোয়া করবেন।’

প্রসঙ্গত, অনেক দিন ধরে কথা বলতে পারছিলেন না হুমায়ুন সাধু। হুমায়ুন সাধুর বড় বোন ফরিদা আক্তার জানান, মাকে দেখতে বোনের সঙ্গে এ মাসের প্রথমদিকেই চট্টগ্রাম গিয়েছিলেন সাধু, সেখানেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেসময় চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি ছিলেন সাধু। অবস্থা খারাপের দিকে গেলে তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘মেড ইন বাংলাদেশ’ দিয়েই অভিনয়ে পথচলা সাধুর। ‘ঊনমানুষ’ নাটকে অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়ে নেওয়া সাধু এরই মধ্যে পরিচালনা করেছেন অনেকগুলো নাটক।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি