অভিজিতের হত্যাকারীর সন্ধানদাতাকে ৫০ লাখ ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: ২০১৫ সালে ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে হত্যার মূল পরিকল্পনাকারী বলে যাদের সন্দেহ করা হয়, সেই মেজর জিয়া নামে পরিচিত সৈয়দ জিয়াউল হক এবং আকরাম হোসেনের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য ৫০ লাখ ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে মার্কিন পররাষ্ট্র দফতর।
এ তথ্য জানিয়ে প্রকাশ করা একটি পোস্টারে বলা হয়, ‘২০১৫ সালের ২৬শে ফেব্রুয়ারি ঢাকায় একটি বইমেলা থেকে বেরিয়ে আসার সময় আল-কায়েদা ভিত্তিক সন্ত্রাসীরা মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে হত্যা করে এবং তার স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের রিওয়ার্ডস ফর জাস্টিস কর্মসূচির এক টুইট বার্তায় জিয়াউল হক ও আকরাম হোসেনের ব্যাপারে কোনো তথ্য জানা থাকলে তা টেক্সট করে পাঠাতে একটি ফোন নম্বর দেয়া হয়।
‘বাংলাদেশে আমেরিকানদের ওপর হামলার বিষয়ে তথ্যের জন্য ৫ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার!’ শিরোনামে দেওয়া ওই টুইটে বলা হয়েছে, ২০১৫ সালে সন্ত্রাসীরা অভিজিৎ রায়কে হত্যা এবং তাঁর স্ত্রী রাফিদা আহমেদকে আহত করে। যদি আপনার কাছে এই ঘৃণ্য হামলা সম্পর্কে তথ্য থাকে তাহলে নিচের নম্বরে পাঠান।
২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণ থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎকে। হামলায় অভিজিতের স্ত্রী রাফিদা আহমেদও গুরুতর আহত হন। এই হত্যাকাণ্ডে জঙ্গি গোষ্ঠী আনসার আল ইসলামের পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে আনসার আল ইসলামের সামরিক শাখার প্রধান ও বরখাস্ত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হক ও জঙ্গিনেতা আকরাম হোসেন ওরফে আবির ওরফে আদনান পলাতক রয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের টুইটে অভিজিৎ ও রাফিদা আহমেদের ছবি সংবলিত একটি পোস্টার প্রকাশ করা হয়েছে। ওই পোস্টারে এই দুই ঘাতকের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণার কথা জানানো হয়েছে।
পোস্টারে বলা হয়েছে, ‘২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশের ঢাকায় একটি বইমেলা থেকে ফেরার পথে আল–কায়েদা সংশ্লিষ্ট সন্ত্রাসীরা অভিজিৎ রায়কে হত্যা এবং তাঁর স্ত্রী রাফিদা বন্যা আহমেদকে আহত করে। বাংলাদেশের আদালতে ছয়জনকে দোষী সাব্যস্ত করে হামলায় তাদের ভূমিকার জন্য সাজা দেওয়া হয়েছে। ওই অভিযুক্তদের দুজন সৈয়দ জিয়াউল হক (ওরফে মেজর জিয়া) এবং আকরাম হোসেনের অনুপস্থিতিতে বিচার হয়েছিল এবং এখনো তারা পলাতক আছেন। যদি আপনার কাছে হক, হোসেন বা এই হামলায় জড়িত অন্য কারও বিষয়ে তথ্য থাকে তাহলে নিচের নম্বরগুলোতে সিগন্যাল, টেলিগ্রাম বা হোয়াইটস অ্যাপ ব্যবহার করে আমাদের কাছে পাঠান। আপনিও পুরস্কার পেতে পারেন।’
তথ্য দেওয়ার জন্য +১–২০২–৭০২–৭৮৪৩ নম্বরটি উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে: শিক্ষামন্ত্রী
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি