৫ মে ২০২৬

অভিবাসন প্রক্রিয়া বন্ধ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম
অভিবাসন প্রক্রিয়া বন্ধ ঘোষণা করল যুক্তরাষ্ট্র

বাংলাপ্রেস ডেস্ক:   ওয়াশিংটনে হোয়াইট হাউজের কাছে দুই ন্যাশনাল গার্ড সেনার ওপর গুলির ঘটনাকে কেন্দ্র করে বিদেশি নাগরিকদের অভিবাসনের সব অনুরোধ প্রক্রিয়াকরণ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র।

আশ্রয় সংক্রান্ত আবেদন কার্যক্রম বন্ধের ব্যাপারে ইউএস সিটিজেন অ্যান্ড ইমিগ্রেশন  গতকাল শুক্রবার সার্ভিসের (ইউএসসিআইএস) পরিচালক জোসেফ এডলো এক্সে লিখেছেন, সব বিদেশির সম্পর্কে নিরাপত্তা যাচাই সর্বোচ্চ নিশ্চিত না হওয়া পর্যন্ত আশ্রয় সিদ্ধান্তের কার্যক্রম বন্ধ থাকবে।

সংবাদমাধ্যম  জানিয়েছে, ইউএসসিআইএসের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, আশ্রয় প্রার্থীদের আবেদনের ব্যাপারে যেন কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়া হয়। এটি বিশ্বের সব দেশের নাগরিকদের ক্ষেত্রে কার্যকর হবে।

তবে আবেদন যাচাই বাচাইয়ের কাজ তারা চালিয়ে যেতে পারবেন। শুধুমাত্র সিদ্ধান্ত নেওয়া থেকে কর্মকর্তাদের বিরত থাকতে বলা হয়েছে।

এরআগে তৃতীয় বিশ্বের সব দেশ থেকে অভিবাসী নেওয়া বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে তৃতীয় বিশ্বের সব দেশের কথা বললেও ট্রাম্প নির্দিষ্ট করে কোনো দেশের কথা উল্লেখ করেননি। ধারণা করা হচ্ছে, তার এ সিদ্ধান্ত ব্যাপক আইনি বাধার মুখে পড়বে। এছাড়া এ নিয়ে বিশ্বব্যাপী সমালোচনা ও চাপের মুখেও পড়বেন তিনি। ইতিমধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থা ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।

দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পরই অভিবাসনে লাগাম টানার চেষ্টা করছেন ট্রাম্প। তার প্রশাসন অনেক অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। 

এরসঙ্গে যুক্তরাষ্ট্রে জন্ম হলেই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পাওয়ার আইনও বাতিলের চেষ্টা করছেন তিনি।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি