অভিবাসন অভিযানে যুক্তরাষ্ট্রে শ্রমিক সংকট, ব্যাহত মাংস প্রক্রিয়াজাতকরণ
বাংলাপ্রেস ডেস্ক: আমেরিকার দক্ষিণ-পশ্চিম কানসাস অঙ্গরাজ্যে অভিবাসন ও কাস্টমস প্রয়োগকারী সংস্থার (আইসিই) ব্যাপক অভিযানের কারণে স্থানীয় গরুর মাংস প্রক্রিয়াজাতকরণশিল্পে মারাত্মক ধস নেমেছে। গত কয়েক দিন ধরে চলে আসা এই অভিযানের প্রভাবে কারখানাগুলোতে শ্রমিক সংকট দেখা দিয়েছে এবং গবাদি পশুর জট সৃষ্টি হয়েছে।
স্থানীয় কমিউনিটি সংগঠক ও প্রতিনিধিরা জানিয়েছেন, গ্রেপ্তারের আশঙ্কায় অভিবাসী শ্রমিকদের একটি বড় অংশ কাজে উপস্থিত হননি। ফলে ন্যাশনাল বিফ ও কারগিলের মতো বড় বড় মাংস প্রক্রিয়াজাতকারী কারখানাগুলোতে কাজের গতি থমকে গেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ডজ সিটি, লিবারেল ও গার্ডেন সিটির মতো লাতিনো-প্রধান শহরগুলোতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, আইসিই এজেন্টরা রাস্তায় গাড়ি থামিয়ে এবং প্রাথমিক বিদ্যালয় ও কারখানাগুলোর চারপাশে অবস্থান নিয়ে অশ্বেতাঙ্গদের লক্ষ্যবস্তু বানাচ্ছে।
ফলে আতঙ্কে ঘর থেকে বের না হওয়ায় এলাকাগুলো এখন ‘ভূতুড়ে শহরে’ পরিণত হয়েছে।
এদিকে মার্কিন কৃষি বিভাগ জানিয়েছে, শ্রমিক ঘাটতির কারণে মাংস প্রক্রিয়াজাতকরণের হার এক সপ্তাহের ব্যবধানে প্রায় ১৪ থেকে ১৬ শতাংশ পর্যন্ত কমে গেছে। কানসাস হলো যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস প্রক্রিয়াজাতকারী অঞ্চল। ফলে সরবরাহের এই বড় ঘাটতি দেশটিতে গরুর মাংসের রেকর্ড দাম আরো বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
তবে কর্মক্ষেত্রে সরাসরি অভিযানের বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তাসচিব মার্কওয়েন মুলিন। এক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি দাবি করেন, খুনি, ধর্ষক ও অবৈধ অভিবাসীদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। ন্যাশনাল বিফ কম্পানি জানিয়েছে, তারা সরকারি সংস্থার সঙ্গে আইনি নিয়ম মেনে কাজ করছে, তবে অভিযানের সার্বিক তথ্য নিয়ে বিস্তারিত কোনো বক্তব্য দেয়নি।
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জাতিসংঘের বাইরে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার
সঙ্গীত একাডেমি