৪ মে ২০২৬

অতীতের সকল রেকর্ড ভাঙবে ডালাসের ফোবানা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অতীতের সকল রেকর্ড ভাঙবে ডালাসের ফোবানা
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রে ফোবানা সম্মেলনের সকল রেকর্ড ভাঙার প্রস্তুতি নিচ্ছেন ৩৭তম ফোবানা সম্মেলনের আয়োজক ডালাসের বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট)। উত্তর আমেরিকার প্রবাসীদের বাঙালিদের মিলনমেলাখ্যাত ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোশিয়েশন্স ইন নর্থ আমেরিকা (ফোবানা) সম্মেলনে এবারে অংশ নিচ্ছেন প্রবাসের ৬২টি সংগঠন। এসব সংগঠনের শিল্পী ও কলাকুশলীরা নানা ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের মাধ্যমে প্রবাসীদের দেবেন অনাবিল আনন্দ। এ কারণেই যুক্তরাষ্ট্রের প্রবাসীরা দলে দলে ছুটছেন টেক্সাসের ডলাসে। আগামী শুক্রবার (১ সেপ্টেম্বর) থেকে ডালাস শহরের প্রাণকেন্দ্রে ইরভিং কনভেনশন সেন্টারে শুরু হচ্ছে ৩৭ তম ফোবানা সম্মেলন। বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) এবারের ১-৩ সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠক। উত্তর আমেরিকার বাঙালিদের মহামিলনোৎসব ও এবারের সম্মেলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার সবচেয়ে বড় আয়োজন এটি। বান্টের কর্মকর্তারা অপেক্ষায় রয়েছেন সবাইকে সাথে নিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠার জন্য এবং সবাইকে একটি অনন্য ও ঐতিহাসিক সম্মেলন উপহার দেয়ার জন্য। আয়োজকদের পক্ষ থেকে ডালাস ফোবানা সম্মেলনের আহবায়ক হাসমত মোবিন জানান, সম্মেলনের স্বাগতিক সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোশিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট)’ পূর্ণোদ্যমে এগিয়ে যাচ্ছে তাদের প্রস্তুতি নিয়ে। পরিকল্পনা অনুযায়ী সমস্ত আয়োজন এবং প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অপেক্ষা শুধু প্রবাসীদের অংশগ্রহণে একটি মহা সম্মেলনের সাফল্যে অংশীদার হওয়ার। ফোবানা সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যে উত্তর আমেরিকার প্রায় ৬২টিরও বেশি বাংলাদেশি-আমেরিকান সংগঠন এই সম্মেলনে অংশ নিতে রেজিস্ট্রেশন করেছেন। এবারের সম্মেলনে অন্যান্য আয়োজনের পাশাপাশি রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে আলোচনা, বিষয়ভিত্তিক সভা-সেমিনার,ব্যবসা-বানিজ্য বিষয়ক আলোচনা, বই মেলা, প্রবাসী কবি সাহিত্যিকদের আকর্ষণীয় কাব্য জলসা, ব্যান্ড শো, গীতি নাট্য, ফ্যাশন শো, ইয়ুথ ফোরাম ও শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান।। থাকছে উত্তর আমেরিকার কবি সাহিত্যিকদের আকর্ষণীয় কাব্য জলসা, নারীদের ক্ষমতায়ন সংক্রান্ত বিশেষ সেমিনার এবং দেশে ব্যবসার উন্নয়ন ও আমদানি রপ্তানির উপর সেমিনারসহ প্রায় ২০টির মত সেমিনার অনুষ্ঠিত হবে। শিল্পীদের তালিকায় যুক্ত হয়েছেন মিতালী মুখার্জী, কনক চাপা, ইমরান, কনা, শাফিন আহমেদ, রিজিয়া পারভীন, শাহনাজ বেলী, মুজা, নির্ঝর, রোমেল আহমদ ও মোমোসহ প্রায় ৫০জন শিল্পী। শিল্পীদের তালিকা আরও বাড়তে কিংবা কমতেও পারে বলে জানান সাংস্কৃতিক কমিটির চেয়ারম্যান। এছাড়াও থাকবে নতুন প্রজন্মের অংশগ্রহণে চমৎকার পরিবেশনা, উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি ব্যাবসায়ী এবং উদ্যোক্তাদের অংশগ্রহণে ‘বিজনেস নেটওয়ার্ক লাঞ্চ, অভিবাসন সংক্রান্ত আইন নিয়ে আলোচনা, বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় শিল্পী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনা, প্রবাসী বাঙালি সমাজে অবদান রক্ষাকারী বিভিন্ন ব্যক্তিত্ব ও সংগঠনকে সম্মাননা পুরস্কার প্রদানসহ আকর্ষণীয় আয়োজন। ডালাসে ৩৭তম ফোবানা সম্মেলনকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের মাঝে চরম উৎকন্ঠা দেখা দিয়েছে। ডালাসের হাজার হাজার বাংলাদেশিরা ওই দিনটির জন্য অপেক্ষার প্রহর গুনছে। শুধু তাই নয় টেক্সাসের বাইরেও হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ডালাস ফোবানা সম্মেলনে অংশ নিতে ১/২ মাস আগে থেকেই হোটেলে বুকিং দিয়েছেন বলে জানা গেছে। আগামী ২০২৪ সালের ফোবানা সম্মেলনের স্বাগতিক সংগঠন হিসেবে গত বছরই দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ আমেরিকান অ্যাসোশিয়েশন অফ গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি)। এ সংগঠনের নেতা-কর্মিরাও এবারের ডালাসের সম্মেলনে অংশ নিয়ে আগামী বছরের পরিকল্পনার কথা জানাবেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি