অসুস্থ্য হয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হুসেইন মুহম্মদ এরশাদ
বাংলাপ্রেস অনলাইন: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গুরুতর অসুস্থ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক সোমবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে বলেন-গতকাল দুপুরে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তার শরীরের অবস্থা সামান্য উন্নতি হয়েছে। রোববার দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরে হিমোগ্লোবিন কমে যাচ্ছে। তাই তাকে রক্ত দেওয়া হচ্ছে।
গতকাল রাতে পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার অসুস্থ এরশাদের সঙ্গে দেখা করেছেন। এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের জানান- ‘ওনার চিকিৎসা চলছে। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। আমরা আশাবাদী তিনি শিগগিরই সুস্থ হয়ে আবার রাজনীতিতে ফিরবেন।’
এরশাদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করতেন। তার দুটো ভাল্বেই ছিদ্র। ডাক্তাররা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। এদিকে জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে দলের চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়ায় শঙ্কায় পড়েছেন তৃণমূল ও কেন্দ্রীয় নেতারা।
বাংলাপ্রেস/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
সঙ্গীত একাডেমি