৪ মে ২০২৬

অসুস্থ হয়ে আবারো হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অসুস্থ হয়ে আবারো হাসপাতালে ভর্তি এটিএম শামসুজ্জামান

বিনোদন ডেস্ক : কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামান আবারো অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এটিএম শামসুজ্জামানের ছোট ভাই সালেহ জামান সেলিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগস্ট মাসে বাসায় ফেরার পর তিনি ভালোই ছিলেন। কিন্তু চিকিৎসকের কিছু পরামর্শ সঠিকভাবে না মানায় তিনি আবারো অসুস্থ হয়ে পড়েছেন। তবে এটি গুরুতর কিছু না।

বর্তমানে এটিএম শামসুজ্জামানের সঙ্গে রয়েছেন তার মেয়ে কোয়েল। তিনি বলেন, বাবার মূলত গ্যাস্ট্রিক ও মলত্যাগজনিত সমস্যা। এর আগে এই সমস্যাতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আবারো এটি শুরু হলে আজ চিকিৎসকে দেখাতে আসি। এরপর চিকিৎসকের পরামর্শেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, ভয়ের কোন কারণ নেই, দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন।

কোয়েল আরও জানান, অতিরিক্ত গ্যাস্ট্রিকজনিত সমস্যায় এটিএম শামসুজ্জামানের নাকে নল লাগিয়ে গ্যাস বের করা হয়েছে। ওষুধ দেওয়ার পর এখন বিশ্রামে আছেন তিনি। তবে পুরোপুরি সুস্থ নন। এখনো মলত্যাগের সমস্যা রয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি