২০ জুন ২০২৬

অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টিনা ডিফেন্ডার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৭:১০ এএম
অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারবেন না আর্জেন্টিনা ডিফেন্ডার

গনসালো মন্টিয়েল

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বকাপের চলতি আসরের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

চোটের কারণে আগামী সোমবার অস্ট্রিয়া বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েল। তার ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট ধরা পড়েছে, যা আলবিসেলেস্তেদের রক্ষণভাগে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। 

মেডিকেল টিমের পরীক্ষা-নিরীক্ষার পর তার এই চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে তার বেশ কিছুদিন সময় লাগতে পারে। অস্ট্রেয়ার বিপক্ষে গঞ্জালো মন্তিয়েলের পরিবর্তে খেলতে পারেন নাহুয়েল মলিনা।

কোচ লিওনেল স্ক্যালোনি অস্ট্রিয়ার বিপক্ষে আসন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে এই রাইট-ব্যাক পজিশনে শুরু থেকেই নাহুয়েল মলিনাকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন। মলিনাই এখন রক্ষণভাগের ডান প্রান্ত সামলানোর মূল দায়িত্ব পাচ্ছেন।

আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রিয়ার বিপক্ষে। ইনজুরিতে ছিটকে যাওয়া গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নাহুয়েল মোলিনাকে দেখা যেতে পারে। এছাড়া চোট কাটিয়ে রক্ষণভাগে ফিরতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি