১৮ জুন ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০’র আগেই অলআউট বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৮:২১ এএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০’র আগেই অলআউট বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক:  অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০ রানও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ৭৭ রানে ইনিংস গুটায় নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ।

আজ বুধবার ইংল্যান্ডের লিডসের হ্যাডিংলিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। এরপর আর খেলায় ফিরতে পারেনি টাইগ্রেসরা। যে কারণে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে ইনিংস গুটায়।

বাংলাদেশ দলের হয়ে ৪৭ বল খেলে মাত্র ২৭ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ১৬ রান করেন ঋতু মণি। ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে ব্যর্থ হন। 

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন কিম গার্থ, সোফি মলিনাক্স ও এলিসা পেরি।

টার্গেট তাড়া করতে নেমে ৩১ রানে ওপেনার বেথ মনির উইকেট হারিয়ে জয়ের পথে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।  সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি