অস্ত্র প্রদর্শনীতে চীনের সামরিক সক্ষমতা কতটা বোঝা গেল?
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: এক বিশালাকার সামরিক কুচকাওয়াজে বুধবার চীন তার নতুন ধরনের অস্ত্র, ড্রোনসহ সামরিক সরঞ্জাম বিশ্বের সামনে তুলে ধরেছে। অস্ত্র-সম্ভারের ওই প্রদর্শনের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রতি একটি স্পষ্ট বার্তা দেওয়া হলো বলেই অনেকে মনে করছেন।
ওই অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের অতিথি হয়ে হাজির ছিলেন ২০ জনেরও বেশি বিদেশি রাষ্ট্রপ্রধান। এই অতিথিদের মধ্যে যেমন ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তেমনই ছিলেন উত্তর কোরিয়ার কিম জং উন।এই দুটি দেশই চীনের ওপরে অর্থনৈতিক সহায়তাসহ নানা কারণেই নির্ভর করে থাকে। ওই প্যারেড একদিকে যেমন হয়ে উঠেছিল বিশ্বরাজনীতিতে শি চিনপিংয়ের ক্রমবর্ধমান ক্ষমতার প্রদর্শনী, অন্যদিকে তা হয়ে উঠেছিল চীনের সামরিক পরাক্রম দেখানো।‘গুয়াম কিলার’ ক্ষেপনাস্ত্র, ‘লং উইংম্যান’ ড্রোন, আর ‘রোবট উলভস’ বা নেকড়ের মতো দেখতে রোবটও দেখানো হয়েছে সমরসজ্জার ওই প্রদর্শনীতে।
কিন্তু প্রশ্ন হলো, একদিকে প্রচারের আতিশয্য আর ঝকঝকে নতুন সমরাস্ত্রের প্রদর্শনী থেকে আসলে কী পাওয়া গেল?
ওই প্যারেড থেকে যে পাঁচটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে—
১. চীন কিভাবে তার অস্ত্র মোতায়েন করতে পারে?
এ সামরিক প্রদর্শনী থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে যে বিভিন্ন ধরনের অস্ত্র খুব দ্রুত বানিয়ে ফেলার ক্ষমতা রয়েছে চীনের।নানইয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের সামরিক রূপান্তর বিভাগের সহকারী অধ্যাপক মাইকেল রাস্কা বলছিলেন, ‘বছর দশেক আগেও চীন যেসব সামরিক প্রযুক্তি তুলে ধরত, সেগুলো ছিল যুক্তরাষ্ট্রের উদ্ভাবন করা অত্যাধুনিক সামরিক সরঞ্জামের খুবই সাধারণ মানের নকল।’ কিন্তু বুধবারের প্যারেড দেখিয়ে দিয়েছে, চীনের উদ্ভাবনী শক্তি যেমন উন্নত হয়েছে, তেমনই বহু ধরনের অস্ত্র–বিশেষত ড্রোন আর ক্ষেপণাস্ত্রের সম্ভার দেখে বোঝা গেছে, তাদের সমরাস্ত্র-শিল্পের কত অগ্রগতি হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
রূপপুরের ইউরেনিয়ামের জন্য আকাশসীমা ব্যবহারের অনুমতি ইস্যুতে মুখ খুলল পাকিস্তান
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
ককপিটে পাইলটদের মারামারি: সৌদি আরবে ইসরায়েলগামী উড়োজাহাজের জরুরি অবতরণ
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
১৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি