২৩ জুন ২০২৬

অশ্রাব্য ভাষায় মাদুরোর সমালোচনা করলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৮:১৮ এএম
অশ্রাব্য ভাষায় মাদুরোর সমালোচনা করলেন ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে লক্ষ্য করে অশ্রাব্য ভাষায় কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, মাদুরো ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনা কমাতে বড় ধরনের ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

 

হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি সব কিছু প্রস্তাব করেছেন, জানেন কেন? কারণ তিনি (মাদুরো) যুক্তরাষ্ট্রের সঙ্গে গরমিল করতে চান না।’ এই বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প অশ্লীল চার-অক্ষরের ইংরেজি শব্দ ব্যবহার করেন।

ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে মাদকচক্র পরিচালনার অভিযোগ এনেছে এবং অঞ্চলটিতে মার্কিন সামরিক উপস্থিতি জোরদার করেছে। এর মধ্যে রয়েছে স্টিলথ যুদ্ধবিমান এবং সাতটি মার্কিন নৌবাহিনীর জাহাজ। এটি যুক্তরাষ্ট্রের তথাকথিত মাদকবিরোধী অভিযানের অংশ।  এছাড়াও ক্যারিবিয়ান সাগরে বেশ কয়েকটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, এতে ২০ জনের বেশি নিহত হন। 

এদিকে, ট্রাম্প জানান, ‘আমরা একটি সাবমেরিনে আঘাত করেছি, যেটি বিশাল পরিমাণ মাদক পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল।’

সাংবাদিকদের প্রশ্নে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, হামলায় কেউ বেঁচে আছে কি না তা এখনই নিশ্চিত নয়।  বিস্তারিত তথ্য পরে জানানো হবে। 

তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র প্রমাণ দেয়নি যে যাদের ওপর হামলা হয়েছে তারা সত্যিই মাদক পাচারকারী ছিল।

বিশেষজ্ঞরা বলছেন, প্রমাণ ছাড়া এই ধরনের তাৎক্ষণিক হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনে অবৈধ, এমনকি তারা যদি প্রকৃতপক্ষে অপরাধীও হয়।

এই সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রভিত্তিক বি-৫২ বোমারু বিমান ক্যারিবিয়ান সাগরে ভেনিজুয়েলার উপকূলে কয়েক ঘণ্টা টহল দেয়। এই তথ্য নিশ্চিত করে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরিডার২৪। মার্কিন সামরিক বাহিনী বলেছে, এই মহড়া যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রস্তুতি এবং হুমকি প্রতিরোধের অঙ্গীকারের প্রতীক। এই সামরিক তৎপরতায় কারাকাসে উদ্বেগ বেড়েছে।


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি