৫ মে ২০২৬

অস্কারে শ্রেষ্ঠ চলচিত্র পুরষ্কার পেলো 'প্যারাসাইট'

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অস্কারে শ্রেষ্ঠ চলচিত্র পুরষ্কার পেলো 'প্যারাসাইট'

বাংলাপ্রেস ডেস্ক: গত রাতেই লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে হয়ে গেল অস্কার রজনী। ৯২তম অস্কারে এই প্রথম কোন অন্য ভাষার চলচ্চিত্র সারা বিশ্বের দর্শক ও চিত্রমোদীদের দৃষ্টি কেড়ে নিলো। একাডেমী পুরষ্কারেরে দীর্ঘ ৯ দশকে বেশি সময়ের ইতিহাসে ইংরেজি ভাষার বাইরে ভিন্ন ভাষার ছায়াছবি পেল শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার। দক্ষিণ কোরিয়ায় বং জুন হো’ পরিচালিত বিদ্রুপাত্মক বা স্যাটার প্যারাসাইট সেরা ছায়াছবির পুরস্কার অর্জন করে ইতিহাস সৃষ্টি করল। সেই সংগে সেরা পরিচালক, সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র এবং সেরা মৌলিক চিত্রনাট্যের পুরষ্কারও পেয়েছেপ্যারাসাইট। সেরা অভিনেতা এবং সেরা অভিনেত্রীর পুরস্কার হোয়াকিন ফিনিক্স এবং রেনে জেলভেগার।

বরাবরের মতেই লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে হয়ে গেল অস্কার রজনীর এই জমকালো আসর। অস্কারের শুরুতে অনেকেই ধারণা করেছিলেন যে টড ফিলিপসের জোকার ছবিটি সেরা চলচ্চিত্রপুরস্কার জিতে নিবে কিন্তু তেমনটি হয়নি বরং ঐ সিনেমায় মূল ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার অর্জন করলেন হোয়াকিন ফিনিক্স। অভিনেত্রী-গায়িকা জুডি গারল্যান্ডরূপীরেনে জেলভেগারজুডি ছবিতে অভিনয়ের জন্য পেলেনএবারের সেরা অভিনেত্রীর পুরস্কার।

ডলবি থিয়েটারে জাঁকজমকপূর্ণ অস্কার রজনীর দৃষ্টি কেড়ে নেয় প্যারাসাইট। প্যারাসাইটের পরিচালক বং জুন হো কেবল মাত্র সেরা চলচ্চিত্র নয়, রোববার অস্কারে সেরা নির্মাতার পুরস্কার, সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম এবং চিত্রনাট্যের জন্যও অস্কার পেল প্যারাসাইট।

দক্ষিণ কোরিয়ার ছবি প্যারাসাইটের মূল উপজীব্য শ্রেনী বৈষম্য, চতুরতা এবং সমসাময়িক সামাজিক উপাখ্যান। কাহিনী গড়ে উঠেছে সিউলের দরিদ্র কিম পরিবারের চার সদস্যকে ঘিরে, যারা পরিচয় গোপন করে মিথ্যা তথ্য দিয়ে কাজ নেয় এক ধনী পরিবারে। আর নির্মাতা বং জুন হো ব্ল্যাক কমেডির ছাঁচে নির্মাণ করেছেন তার ছবি।

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কারটি পাওয়ার পর জুন বং হো খুব সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ``Now I'm ready to drink until tomorrow. আজ রাতের মত বোধ হয় আমার কাজ শেষ, এখন আমি রিল্যাক্স করতে পারি। এখন মনে হচ্ছে আমি কাল সকাল পর্যন্ত পান করব”। দক্ষিণ কোরিয়ায় সামাজিক মাধ্যমগুলো ভরে উঠে আনন্দ উল্লাসে জুন বং হো-র এই ঐতিহাসিক সাফল্যে। ডলবি থিয়েটারে হো-এর সংক্ষিপ্ত বক্তব্যের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জাই ইন টুইটার বার্তায় হো’কে অভিনন্দন জানিয়ে বলেন, "পরিচালক বং জুন হো, অভিনেতা অভিনেত্রী এবং কর্মীদের নিয়ে আমি গর্বিত।"

ওয়ান্স আপন এ টাইম ইন হলিউডে অভিনয় করে শ্রেষ্ঠ সহ অভিনেতার পুরষ্কার পান ব্রেড পিট এবং সহ অভিনেত্রীর পুরষ্কার পেলেন ম্যারেজ ষ্টোরির জন্য লরা ডার্ন। সংগীতে এলন্টন জন পেয়েছেন (আই এম গনা) লাভ মি এগেইন গানের জন্য।পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র: আমেরিকান ফ্যাক্টরি। পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র: টয় স্টোরি ৪ । সিনেমাটোগ্রাফি: ১৯১৭ রোজার ডিকিনস

এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ডিজনির এবিসি। সারা বিশ্বের কয়েক কোটি মানুষ উপভোগ করে আরব্য রজনীর মতই জাঁকজমপূর্ণ অস্কার রজনী ২০২০।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি