৫ মে ২০২৬

অস্কারে অতিথি হৃতিক-আলিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অস্কারে অতিথি হৃতিক-আলিয়া

বাংলাপ্রেস ডেস্ক: আমন্ত্রণ পেলেন আলিয়া ভট্ট এবং হৃতিক রোশন। অস্কার কর্তৃপক্ষের তরফে এ দেশ থেকে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন এই দুই বলি-তারকা। অ্যাকাডেমি অব মোশন পিকচার্স আর্টস অ্যান্ড সায়েন্সেসের সম্প্রতি ৮১৯ জন নতুন আমন্ত্রিতের একটি তালিকা প্রকাশ করা হয়েছে।

সেখানে এ দেশ থেকে আলিয়া এবং হৃতিক ছাড়াও আমন্ত্রণ পেয়েছেন ফ্যাশন ডিজ়াইনার নীতা লুল্লা, তথ্যচিত্র নির্মাতা নিষ্ঠা জৈন এবং অমিত মাধেশিয়া, কাস্টিং ডিরেক্টর নন্দিনী শ্রীকান্ত, ভিএফএক্স সুপারভাইজ়ার বিশাল আনন্দ এবং সন্দীপ কমল। আলিয়া, হৃতিক-সহ এঁদের প্রত্যেকেই যদি অ্যাকাডেমি কর্তৃপক্ষের এই আমন্ত্রণ গ্রহণ করেন, তা হলে এ বছরের অস্কার মনোনয়নে ভোটিংয়ের অধিকারও পাবেন তাঁরা।

আরো পড়ুন : লজ্জার কিছু নেই ব্রা পোশাকেরই অংশ

এর আগে পরিচালক অনুরাগ কাশ্যপ, জ়োয়া আখতার এবং অভিনেতা অনুপম খেরও অস্কার কমিটির সদস্য হয়েছেন। এ বছর ডিরেক্টরস ক্যাটিগরিতে সদস্য হওয়ার ডাক পেয়েছেন জ়োয়া, শর্ট ফিল্ম অ্যান্ড ফিচার অ্যানিমেশন বিভাগের জন্য অনুরাগকে বেছে নেওয়া হয়েছে কমিটির তরফে। বিতর্ক এড়াতে গত কয়েক বছর ধরে অ্যাকাডেমি কর্তৃপক্ষের তরফে বিশেষ নজর রাখা হচ্ছে যাতে বিশ্বজুড়ে নির্বাচক ও সদস্যদের প্রতিনিধিত্বে সমতা রাখা যায়। জাতি-বর্ণ-লিঙ্গ নির্বিশেষে এই যোগদান যেন সার্বিক ভাবে ‘ইনক্লুসিভ’ হয়ে ওঠে, তার জন্য কমিটিতে মহিলা এবং কৃষ্ণাঙ্গদের যোগদানের হার বাড়ানো হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি