অস্কার মনোনয়নে বাংলাদেশ থেকে যাচ্ছে 'বলী'
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: প্রতিবছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) পর্বে মনোনয়নের জন্য সিনেমা পাঠানো হয় বাংলাদেশ থেকে। এবার অস্কারের ৯৭তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে মনোনয়নের জন্য যাচ্ছে ইকবাল হোসাইন চৌধুরীর পরিচালিত এবং নাসির উদ্দিন খান অভিনীত ‘বলী (দ্য রেসলার)’। অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে মনোনয়নের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে সিনেমাটি জমা দেয়া হয়।
সিনেমাটি দেখার পর মঙ্গলবার (১ অক্টোবর) রাতে ‘বলী’কে চূড়ান্ত করে ৯৭তম অস্কার বাংলাদেশ কমিটি। বলীর প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক ক্ষ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।
‘বলী’র প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। সিনেমাটি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসা কুড়িয়েছে। এমনকি সিনেমাটি ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার জিতেছিল, যা ছিল দেশের সিনেমার জন্য উল্লেখযোগ্য পুরস্কারের একটি।
উল্লেখ্য, অস্কারের ৯৭তম আসর বসবে আগামী বছরের ৩ মার্চ। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় দেয়া হবে পুরস্কার। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম সেইগুলোরই একটি।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি