৫ মে ২০২৬

অসহায়দের পাশে যুবলীগ নেতা নুরুল আমিন সরকার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অসহায়দের পাশে যুবলীগ নেতা নুরুল আমিন সরকার

হাসান ভূঁইয়া, সাভার থেকে : করোনাভাইরাস প্রাদুর্ভাবে অসহায়, গরিব ও নিম্ম আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক নুরুল আমিন সরকার।

বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় ইয়ারপু ইউনিয়ন যুবলীগের কার্যালয়ে দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও করোনা সুরক্ষা দ্রব্য বিতরণ করেন তিনি। বিতরণকৃত খাবার ও সুরক্ষার দ্রব্যের মধ্যে ছিল চাল, ডাল, আটা, আলু, তেল, পেঁয়াজ, লবণ, সাবান প্রভৃতি।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকার। এ সময় আরও উপস্থিত ছিরেন, যুবলীগ নেতা- সোহেল সরকার, সোহেল মোল্লা, জুয়েল মোল্লা, জামালসহ প্রমুখ।

নুরুল আমিন সরকার বলেন, আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারের সুনির্দিষ্ট নির্দেশনায় এলাকার অসহায় মানুষের মাঝে খাবার সামগ্রী বিতরণ করেছি। এই সহযোগিতা অব্যাহত থাকবে।

প্রত্যেক মানুষকে করোনায় আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে যুবলীগের এই নেতা বলেন, যুবলীগের প্রতিটি নেতাকর্মী তাদের সাধ্যমতো জনগণের পাশে থাকবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি