৫ মে ২০২৬

অসহায় পরিবারকে মাটিতে পুঁতে ফেলতে অগ্রিম কবর খনন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অসহায় পরিবারকে মাটিতে পুঁতে ফেলতে অগ্রিম কবর খনন

লালমনিরহাট থেকে সংবাদদাতা : লালমনিরহাটের এক অসহায় পরিবারকে মাটিতে পুতে মেরে ফেলার হুমকির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে লালমনিরহাটের হাড়িভাঙ্গা গড়ের পাড় গ্রামের বাদশা মিয়ার দোকান চুরির ঘটনা ঘটে গত ৬ জানুয়ারি ইং তারিখে, এ বিষয়ে থানায় একটি মামলা দ্বায়ের করলে যার মামলা নং- ১৯/১৯, বিবাদী প্রতিবেসি শফিকুল ইসলামের ছেলে আরিফুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে।

পরে অভিযুক্ত আরিফুল জামিনে বের হয়ে বাড়ির পাশের বাশের ঝারের মাঝে বড় আকারের একটি গর্ত খুরে বাদশা মিয়া ও তার পরিবারকে স্বপরিবারে মেরে ঐ গর্তে পুতে ফেলার হুমকি দেয়। সরেজমিনে গিয়ে দেখা যায় প্রায় ১০ফুট দৈর্ঘ্য এবং ৬ফুট প্রস্থ একটি গর্ত খুরে রেখেছে ঐ আরিফুল।

এ সময় এলাকা বাসির সাথে কথা বলে জানাযায় দোকান চুরির পর আরিফুলকে পুলিশ ধরে নিয়ে গেলে জামিনে বেড়িয়ে বাড়িতে এসে রাগান্নিত হয়ে এই গর্ত খুরে বলতে থাকে সব কটাকেই মেরে ফেলবে এবং এই গর্তে পুতে দিবে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উল্লেখ্য ঐ আরিফুল অভিযোগকারী বাদশা মিয়ার মেয়ে ফাতেমাকে এসিড দিয়ে ঝলসিয়ে দেয়ার হুমকি দেয়। এতে আতংকিত হয়ে বাদশা মিয়া গত ১৬ জানুয়ারি ইং তারিখে থানায় একটি অভিযোগ দ্বায়ের করেন।

এ বিষয়ে লালমনিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসি মাহাফুজ আলমের সঙ্গে কথা বললে তিনি বলেন অভিযোগ পেয়েছি, আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি