৭ মে ২০২৬

অসচ্ছল শিক্ষার্থীদের পাশে বশেমুরবিপ্রবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অসচ্ছল শিক্ষার্থীদের পাশে বশেমুরবিপ্রবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ

কাজী এহসান আহম্মেদ, বশেমুরবিপ্রবি থেকে : বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে সারা দেশ জুড়েই স্বাভাবিক কার্যক্রম যেমন থমকে গেছে তেমনি সৃষ্টি হচ্ছে অর্থনৈতিক অচলাবস্থা।

এমতাবস্থায় সবচেয়ে দুর্ভোগের সম্মুখীন হচ্ছে অসচ্ছল অসহায় পরিবারগুলো। এই অবস্থা মোকাবিলায় এগিয়ে এসেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ। উক্ত বিভাগে অধ্যয়নরত যে সকল ছাত্র-ছাত্রী এবং তাঁদের পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে, ম্যানেজমেন্ট স্টাডিজ পরিবার তাদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

যেকোনো ধরনের আর্থিক ও মানসিক বিষয়ে সমর্থনের জন্য শিক্ষকগনের সাথে যােগাযােগ করতে বলা হয়েছে । এ বিষয়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ রাকিবুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়, "করোনাভাইরাস এর কারণে অনেক শিক্ষার্থীর পরিবার যারা দিনমজুরি,ব্যবসা-বাণিজ্য করত তারা এখন কাজ করতে না পারায় অসহায় অবস্থায় আছে এবং তাদেরকে সাহায্য করার জন্যই মূলত ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এই উদ্দ্যোগ নিয়েছে এবং আশানুরূপ সাড়াও তারা পাচ্ছেন। এক্ষেত্রে সার্বিক তত্ত্বাবধানেই শিক্ষকরা দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।তিনি আরও বলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাবেক শিক্ষার্থীরা যারা বিভিন্নজায়গায় চাকুরিরত আছেন তারাও সাহায্যের জন্য এগিয়ে এসেছেন"।

এছাড়াও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ছাত্র মোবাশ্বের শিকদার তার মতামত ব্যক্ত করে বলেন যে, "এটা খুবই যুগান্তকারী এবং সময়োপযোগী সিদ্ধান্ত। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষকবৃন্দ এবং সাবেক শিক্ষার্থীরা আর্থিকভাবে সাহায্য করার যে উদ্দ্যোগ নিয়েছে এতে করে দরিদ্র অসহায় শিক্ষার্থীদের পরিবারের অনেক উপকার হবে বলে মনে করছেন তিনি"। বর্তমান সংকটকালীন সময়ে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সকল শিক্ষার্থীদের পাশে থাকার আহবান জানানো হয়।উল্লেখ্য যে,এই প্রক্রিয়ায় শিক্ষার্থীদের পরিচয় গােপন রাখা এবং আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে শিক্ষক মণ্ডলী কর্তৃক যথাযথ যাচাই-বাছাই সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানা গেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি