৮ মে ২০২৬

অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুবক-যুবতীর কারাদণ্ড , বিনোদন পার্ক সিলগালা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অসামাজিক কার্যকলাপের অভিযোগে যুবক-যুবতীর কারাদণ্ড , বিনোদন পার্ক সিলগালা
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে কথিত মোজাম পার্কে পতিতাবৃত্তির অভিযোগে এক নারী ও দুই যুবককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ওই বিনোদন পার্ক সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১০ মার্চ) বিকেল ৫টার দিকে ইউএনও রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ওসি আসাদুজ্জামান আসাদ। এর আগে ওই পার্কটিতে অভিযান চালিয়ে এক নারী ও দুই পুরুষকে আটক করে পুলিশ। পরে ঘটনাস্থলেই তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের দুইজন ‍যুবক ও বগুড়া সদর এলাকার যুবতী। পুলিশ ও স্থানীয়রা জানান, ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউপির বলগাড়ী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মোজাম্মেল হক মোজাম একই উপজেলার কালুপাড়া গ্রামে পুকুর পাড়ে প্রায় ১৫ হাজার গাছের বাগান লাগিয়ে দুটি বাগান প্রতিষ্ঠিত করেন। বাগান প্রতিষ্ঠার পরে ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করে একটি আম বাগানে বিনোদন পার্কের নামে বেশ কিছু ছোট ছোট ইটের ঘর তৈরি করে বিভিন্ন এলাকা থেকে যৌন কর্মী এনে পতিতাবৃত্তি করে আসছিলেন। এ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বার বার অভিযোগ করা হলে উপজেলা প্রশাসন বহুবার সেখানে অভিযান পরিচালনা করে জেল জরিমানা করে। কিন্তু কোনক্রমেই বিনোদন পার্কের নামে এই অসামাজিক কার্যকলাপ বন্ধ না হওয়ায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রোববার বিকেলে পার্কটি সিলগালা করা হয়। ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান জানান, আজকে পার্কটি সিলগালা করে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান দেয়া হয়েছে। বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি