৬ মে ২০২৬

অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অর্থপাচার মামলায় তারেক রহমানের সাজা স্থগিত
বাংলাপ্রেস ডেস্ক: অর্থপাচারের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাত বছরের কারাদণ্ড স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই মামলায় তার বন্ধু ও ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনের সাজাও স্থগিত করা হয়েছে। আজ (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় এ সাজাগুলোর বিরুদ্ধে আপিলের অনুমতিও দেওয়া হয়েছে। আদালতে তারেক রহমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে, গত ৫ ডিসেম্বর গিয়াস উদ্দিন আল মামুনকে বিচারিক আদালতের দেওয়া সাত বছরের কারাদণ্ড বাতিল করে খালাস দেন হাইকোর্ট । বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। মামলার পটভূমিতে জানা যায়, সিঙ্গাপুরে অর্থপাচারের অভিযোগে ২০১৩ সালের ১৭ নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। তবে মামলার অপর আসামি গিয়াস উদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে দুদক এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে। ২০১৬ সালে হাইকোর্ট তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড এবং ২০ কোটি টাকা জরিমানা করেন। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। এই সাজার বিরুদ্ধেই আপিল বিভাগে আবেদন করা হয় এবং তা স্থগিত করা হলো। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি