৭ মে ২০২৬

অর্থমন্ত্রী অসুস্থ, বাজেটের বাকি অংশ উপস্থাপন করছেন প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অর্থমন্ত্রী অসুস্থ, বাজেটের বাকি অংশ উপস্থাপন করছেন প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট বক্তব্য শুরু করেছিলেন। ঠিক সোয়া ৩টায় জাতীয় সংসদে বক্তব্য শুরু করেন তিনি। তবে তিনি শুরুতেই সুস্থবোধ করছিলেন না। অসুস্থ থাকার কারণে বসেই বক্তব্য শুরু করেন। তারপরও তাঁকে অসুস্থ দেখায়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকারের অনুমতি নিয়ে নিজেই বাজেট বক্তব্য প্রদান করেন।

সোয়া ৩টায় শুরু করে প্রায় ৩০ মিনিটের মতো বাজেট বক্তব্য তুলে ধরেন অর্থমন্ত্রী। কিন্তু তাঁর কথা বলতে অসুবিধা হচ্ছিল। একপর্যায়ে তিনি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে পাঁচ মিনিটের সময় চান। তবে ওই বিরতির পর ঠিক বিকেল ৪টা ৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই দাঁড়ান। স্পিকারকে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী অসুস্থবোধ করছেন। আপনি অনুমতি দিলে বাকি অংশটুকু আমি পড়তে চাই।’

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধানমন্ত্রীকে অনুমতি প্রদান করেন। প্রধানমন্ত্রী বাজেট বক্তব্যের বাকি অংশটুকু পড়া শুরু করেন।

এবারের বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। ঘাটতি এক লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা। জিডিপি প্রবৃদ্ধি ৮.২ শতাংশ। মূল্যস্ফীতি ৫.৫ শতাংশ। ভ্যাট আইন বাস্তবায়ন করা হবে। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা তিন লাখ ৭৭ হাজার ৮ শত দশ কোটি টাকা। দুই লাখ দুই হাজার ৭২১ কোটি টাকা। অনুনোন্নয়ন ব্যয় তিন লাখ ২০ হাজার ৪৫১ কোটি টাকা।

চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে আগামী বাজেট ১২ দশমিক ৬১ শতাংশ বড়। আগামী ৩০ জুন এই বাজেট পাস হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি