অপূর্বর ক্ষোভ : অদিতি আমার সন্তানের মা
বাংলাপ্রেস ডেস্ক: শোবিজের অন্যতম সুইট কাপল হিসেবে পরিচিত অপূর্ব ও নাজিয়া হাসান অদিতির মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। গতকাল বিকালে ফেসবুকে বিষয়টি প্রকাশ করেন অদিতি।
অপূর্ব ও অদিতির বিচ্ছেদের খবরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য আসতে থাকে। তবে সেসব না করার অনুরোধ জানিয়েছেন অপূর্ব ও অদিতি দু'জনই। পরস্পরের ভালোর জন্যই তারা আলাদা হয়েছেন বলে জানান।
অভিনেতা অপূর্ব অবশ্য অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন মানুষের নেতিবাচক প্রতিক্রিয়ায়। ফেসবুকে তিনি লিখেছেন, ব্যক্তিগত জীবন নিয়ে গসিপ করা এবং তীর্যক, মিথ্যা বানোয়াট মন্তব্য করে তাদের কষ্ট বাড়িয়ে দেওয়ার মতো খারাপ কাজগুলো থেকে সবাই বিরত থাকবেন এবং এর মধ্যে রসালো কোনো গল্প তৈরি করে সংবাদ করার চেষ্টা করবেন না, প্লিজ।
অপূর্ব আরও লেখেন, অত্যন্ত সম্মানের সাথে জানাচ্ছি আমি এবং আমার স্ত্রী অদিতি অত্যন্ত শান্তিপূর্ণ সমাধানের মধ্যদিয়ে আমাদের সম্পর্কের আইনগতভাবে ইতি টেনেছি। কোনো সংবাদমাধ্যম এই ব্যাপারটাতে তৃতীয় কাউকে জড়িয়ে কোনো ধরনের ভুল সংবাদ প্রকাশ করলে আমি তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আইনগত ব্যবস্থা নেব। অলরেডি প্রকাশিত কিছু সংবাদের লিংক আমি সংগ্রহ করেছি। এখানে আরও উল্লেখ্য আমি অদিতিকে সম্মান করি এবং আজীবন করবো। সুতরাং কোনোভাবেই অদিতিকে অসম্মান করে তার পাশে অন্য কারও নাম আমি সহ্য করবো না। ভুলে যাবেন না অদিতি এখন আইনগতভাবে আমার স্ত্রী না থাকলেও সে আমার সন্তানের মা।’
প্রসঙ্গত, অপূর্ব ও নাজিয়া হাসান অদিতি বিয়ে করেছিলেন ২০১১ সালে। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে। তার নাম আয়াশ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি