১৯ জুন ২০২৬

অপু বিশ্বাসের স্বামী হতে চান বাপ্পী!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
অপু বিশ্বাসের স্বামী হতে চান বাপ্পী!

বাংলাপ্রেস ডেস্ক: শিরোনাম পড়ে একটা সমীকরণ মিলিয়ে নিতে পারেন কেউ কেউ। অনেক আগেই একটা গুঞ্জন ছড়িয়েছিল। চিত্রনায়ক বাপ্পী ও চিত্রনায়িকা অপু বিশ্বাস নাকি বিয়ে করছেন! সেই গুঞ্জনের সঙ্গে শিরোনামের মিল খুঁজে লাভ নেই। কারণ প্রসঙ্গ এখন ভিন্ন।

আসলে বাপ্পী ও অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর একটি গান প্রকাশ হয়েছে। যেখানে অপুর স্বামী হওয়ার কথা বলেছেন বাপ্পী। সেটা কেবলই গানে গানে। গানটির নাম ‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়’। গেয়েছেন ইমরান ও লিজা। সুদীপ কুমার দীপের কথায় গানের সঙ্গীতায়োজন করেছেন ইমন সাহা।

গতকাল সন্ধ্যায় ইউটিউবে উন্মুক্ত করা হয় ‘তোমার আমার বিয়ে বলো কে আর ঠেকায়’। গানটির ভিডিওতে ফুটিয়ে তোলা হয়েছে একটি বিয়ের আসরের পরিস্থিতি। যেখানে বাপ্পী ও অপুর সঙ্গে আছেন সাদেক বাচ্চুও। গানের প্রেক্ষাপট অনুসারে বোঝা গেছে, সাদেক বাচ্চুই হচ্ছেন বাপ্পীর শ্বশুর।

আগামী ২০ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’-এর। এটি নির্মাণ করেছেন দেবাশীষ বিশ্বাস। মূলত দর্শকনন্দিত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’-এর নাম থেকেই এই সিনেমার নাম করা হয়েছে। তবে এটি সিক্যুয়েল নয় বলে জানিয়েছেন নির্মাতা। সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মিডিয়া।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি