৫ মে ২০২৬

অপরাধ নিয়ন্ত্রণে মসজিদে বক্তব্য রাখলেন ওসি সালাহউদ্দিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অপরাধ নিয়ন্ত্রণে মসজিদে বক্তব্য রাখলেন ওসি সালাহউদ্দিন
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর মডেল থানার ওসি মো: সালাউদ্দিন মিয়া অভিভাবক ও মুসল্লিদের প্রতি অনুরোধ করে বলেছেন এলাকার মাদক ও কিশোর গ্যাং নির্মূলের জন্য পরিবারকেই প্রথমে এগিয়ে আসতে হবে। এখানে যারা বাবা আছেন, তারা নিজেদের সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, একটু খেয়াল রাখতে হবে। তাই সন্ধ্যার পর চায়ের দোকানে আড্ডা না দিয়ে সন্তানকে নিয়ে ঘরে থাকুন। এতে সমাজ থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাং, মাদকসহ বিভিন্ন ধরনের অপরাধ কমে যাবে। তিনি আরো বলেন, আপনার ওসির সাথে দেখা করতে কাউকে সঙ্গে নিয়ে আসতে হবে না। আপনাদের জন্য ওসির দরজা সবসময়ই খোলা থাকে। থানা পুলিশের সেবা পেতে ওসির নামে কাউকে কোন টাকা পয়সা দিবেন না। পুলিশের সেবা পেতে টাকা পয়সা লাগে না। আর করোনা ভাইরাস থেকে নিরাপদ থাকতে সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলুন এবং ডেঙ্গু জ্বর থাকে সুরক্ষা পেতে বাড়ীর চারপাশে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং রাতের বেলায় মশারী টানাতে হবে। ৩ সেপ্টেম্বর শিবপুর উপজেলার উত্তর সাধারচর এমপির বাড়ীর পাশে হযরত আবু বক্কর সিদ্দিক (রহঃ) জামে মসজিদে জুমার খুতবা পূর্ববর্তী বয়ান শেষে অপরাধ নিয়ন্ত্রণে মুসল্লিদের উদ্দেশ্যে শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো: সালাহউদ্দিন মিয়া প্রায় ৯ মিনিটের বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি