৬ মে ২০২৬

অপমানের প্রতিশোধ নিয়েছি : কাদের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অপমানের প্রতিশোধ নিয়েছি : কাদের
বাংলাপ্রেস ডেস্ক: পদ্মা সেতু করে অপমানের প্রতিশোধ নিয়েছি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৫ জুন) মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি একথা বলেন। কাদের বলেন, প্রধানমন্ত্রী আপনাকে স্যালুট। গোটা জাতি আজ আপনাকে স্যালুট করে। বিশ্বেও আজ আপনি প্রশংসিত। আপনি দেখিয়ে দিয়েছেন আমরাও পারি। তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা মাথা নত করেননি। নিজের টাকায় পদ্মা সেতু করেছেন। দেশ-বিদেশের সব ষড়যন্ত্র অতিক্রম করে শেখ হাসিনা প্রমাণ করেছেন আমরা বীরের জাতি। আওয়ামী লীগের এই নেতা বলেন, শেখ হাসিনার পরিবারসহ গোটা জাতিকে পদ্মা সেতুর দুর্নীতির অভিযোগের অপবাদ দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, সে সময় আমাদের অনেক মন্ত্রী ও সচিবকেও অপমান করা হয়েছিল। তিনি বলেন, আমি মনে করি, বঙ্গবন্ধুকন্যা সক্ষমতার প্রতীক, এটা সত্য। তার চেয়েও বড় সত্য আমরা আমাদের অপমানের প্রতিশোধ নিয়েছি। কাদের বলেন, সব প্রতিকূলতা উপেক্ষা করে কাজ শুরু করা ছিল চ্যালেঞ্জের। এই সেতু নির্মাণে অন্য কারও কৃতিত্ব নেই, সব কৃতিত্ব একজনের। তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। সারা বাংলার দাবি ছিল শেখ হাসিনার নাম পদ্মা সেতুতে যুক্ত করতে। তিনি নাকচ করে দিয়েছেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি