৮ মে ২০২৬

অপহৃত কলেজ ছাত্রী জুলিয়া ৮দিন পর কুড়িগ্রাম থেকে উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অপহৃত কলেজ ছাত্রী জুলিয়া ৮দিন পর কুড়িগ্রাম থেকে উদ্ধার

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে: ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অপহৃত ছাত্রী জুলিয়া আক্তার মীমকে ৮ দিন পর কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল (০২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রওশন কবিরের নেতৃত্বে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আসকর নগর এলাকার দুলু মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

এসময় অপহরন মামলার মূল আসামী জয় খান (২৩) কে গ্রেফতার করা হয়। পহরনকারী জয় খান ময়মনসিংহ জেলার হালুয়া ঘাট থানার ভাট্টা গ্রামের শরিফুল ইসলামের পুত্র। পুলিশ জানায়, গত ২৫ আগষ্ট কলেজ যাওয়ার পথে জুলিয়া আক্তারকে অপহরন করা হয়। ঐদিনই হালুয়া ঘাট থানায় মেয়ের বাবা বাদী হয়ে একটি অপহরন মামলা দায়ের করে। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুজির পর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মেয়েটি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী অবস্থান করছে। হালুয়া ঘাট থানা পুলিশসহ তার পরিবারের লোকজন নাগেশ্বরীতে আসে।

পরে নাগেশ্বরী থানা পুলিশের সহায়তায় মেয়েটিকে উদ্ধার করা হয়। মেয়েটিকে উদ্ধার করে আসামীসহ হালুয়াঘাট থানার মামলার তদন্তকারী অফিসার এসআই মিনহাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি