৫ মে ২০২৬

অপহরণের ৪০ দিন পর প্রেমিকাকে উদ্ধার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
অপহরণের ৪০ দিন পর প্রেমিকাকে উদ্ধার
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে প্রেমিক কর্তৃক অপহৃত হওয়ার ৪০ দিন পর প্রেমিক কিশোরী প্রেমিকাকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার ৫ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াদিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। মঙ্গলবার ৬ জুলাই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরের জন্য আদালতে উপস্থাপন করেছে পিবিআই। এর আগে অপহরণের ঘটনায় ওই কিশোরীর বড় ভাই বাদী হয়ে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার বিবরণে বলা হয়, সম্প্রতি পরিবারের অনুমতি ছাড়াই নরসিংদীর মনোহরদীর নোয়াদিয়া এলাকার রাশেদের সাথে প্রেমঘঠিত বিবাহ বন্ধনে আবদ্ধ হয় একই এলাকার কিশোরী (১৬)। পরবর্তীতে পারিবারিকভাবে তার মীমাংসা হলেও সন্তুষ্ট হয়নি প্রেমিক রাশেদ। এরই প্রেক্ষিতে গত ২৬ মে সন্ধ্যায় একই এলাকায় বাড়ির পাশের একটি টিউবওয়েল থেকে পানি আনতে গেলে আগে থেকে ওঁত পেতে থাকা রাশেদসহ অজ্ঞাতনামা কয়েকজনের সহায়তায় কিশোরীকে জোরপূর্বক ধরে সিএনজিতে তুলে অপহরণ করা হয়। সেখানে আরও উল্লেখ করা হয়, সম্ভাব্য সকল স্থানে খোঁজ নিয়েও কোনো সন্ধান না পাওয়ায় কিশোরীর বড় ভাই বাদী হয়ে আদালতে মামলা দায়ের করলে আদালত মামলার তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মো. নাসিম জানান, পুলিশ সুপারের নির্দেশে গাজীপুর-নরসিংদীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনোহরদী উপজেলার নোয়াদিয়ার একটি বন্ধ ঘর থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তরসহ বাকী কার্যক্রম আদালতের নির্দেশে সম্পন্ন করা হবে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি