ওয়াশিংটনে বিমান দুর্ঘটনা: ২৫০ মিলিয়ন ডলারের মামলা করছে নিহত এক যাত্রীর পরিবার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোমান সাবিত: ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে সংঘটিত মারাত্মক বিমান দুর্ঘটনায় নিহত এক যাত্রীর পরিবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং মার্কিন সেনাবাহিনীর অবহেলার বিরুদ্ধে ২৫০ মিলিয়ন ডলারের মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে। গত ২৯ জানুয়ারি রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে বিমান দুর্ঘটনাযটি ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ জানুয়ারি) নিহত এক যাত্রীর পরিবার প্রাথমিক আইনি ব্যবস্থা গ্রহণ করেছে বলে ঘোষণা দেন।
গত মাসে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৫৩২, যেটি কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটন ডিসি-এর উদ্দেশ্যে যাচ্ছিল। একটি সামরিক প্রশিক্ষণ ফ্লাইটের সময় আর্মির ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষে লিপ্ত হয় ফলে উভয় বিমানই হিমশীতল পোতোম্যাক নদীতে বিধ্বস্ত হয়।
এই দুর্ঘটনায় ৬৭ জন নিহত হন। যার মধ্যে বাণিজ্যিক বিমানের সকল যাত্রী ও ক্রু এবং সামরিক হেলিকপ্টারের তিনজন কর্মী অন্তর্ভুক্ত ছিলেন। নিহতদের মধ্যে একজন ছিলেন কেইসি ক্রাফটনএকজন বিমান চলাচল বিশেষজ্ঞ যার পরিবার মঙ্গলবার প্রাথমিক আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।
তার পরিবার শিকাগোভিত্তিক আইন প্রতিষ্ঠান ক্লিফোর্ড ল’ অফিসেকে নিয়োগ করেছে। ফেডারেল টোর্ট ক্লেইমস অ্যাক্টের অধীনে যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য ব্যবহৃত ফর্ম ৯৫ দাখিল করেছে। সরকারের এখন ছয় মাস সময় রয়েছে এই দাবি নিয়ে প্রতিক্রিয়া জানানোর আগে পরিবার আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করতে পারবে।
মঙ্গলবার প্রকাশিত এক রেকর্ডকৃত বক্তব্যে অ্যাটর্নি বব ক্লিফোর্ড অভিযোগ করেছেন যে ন্যাশনাল এয়ারপোর্টের আশপাশের পরিবেশ তদারকি করা সংস্থাগুলো এবং মার্কিন সেনাবাহিনী সম্ভবত 'ইচ্ছাকৃত অবহেলা' করেছে।
ক্লিফোর্ড বলেন এই দুর্ঘটনার বিষয়ে আমরা যা জানি তার ভিত্তিতে সময়ক্ষেপণের কোনো কারণ নেই। প্রকৃতপক্ষে, এটি সময়নির্ভর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশেষ করে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ( এনটিএসবি) পরিবারগুলোর কাছে যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছে। তার নির্ধারিত সময়সীমার আলোকে এটি জরুরি পদক্ষেপ।
তিনি আরও জানান যে আইন প্রতিষ্ঠানটি আমেরিকান এয়ারলাইন্স, আমেরিকান ঈগল, পিএসএ এবং সম্ভাব্যভাবে সিকোরস্কি এয়ারক্রাফটের কাছে প্রমাণ সংরক্ষণ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।
এফএএ 'সম্ভাব্য মামলা সংক্রান্ত বিষয়ে' মন্তব্য করতে অস্বীকার করেছে। সেনাবাহিনী তৎক্ষণাৎ সংবাদমাধ্যমের মন্তব্যের অনুরোধের সাড়া দেয়নি।
ক্রাফটন বব জোনস ইউনিভার্সিটিতে বিমান পরিচালনা নিয়ে পড়াশোনা করেছিলেন এবং উইচিটা থেকে ব্যবসায়িক সফর শেষে ফিরছিলেন। তিনি গার্ডিয়ান জেট নামক একটি বিমান পরামর্শদাতা সংস্থায় প্রযুক্তিগত সহায়তা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি