২৩ জুন ২০২৬

ওয়াল স্ট্রিট জার্নালকে প্রেস পুল থেকে বাদ দিল হোয়াইট হাউস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ওয়াল স্ট্রিট জার্নালকে প্রেস পুল থেকে বাদ দিল হোয়াইট হাউস

নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্কটল্যান্ড সফর কাভার করার জন্য সাংবাদিকদের প্রেস পুলে ওয়াল স্ট্রিট জার্নালকে অন্তর্ভুক্ত করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। পত্রিকাটি ট্রাম্প ও দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টিনের মধ্যে কথিত সম্পর্ক নিয়ে প্রতিবেদন করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

সোমবার দেওয়া এক বিবৃতিতে লেভিট বলেন, 'ওয়াল স্ট্রিট জার্নাল বা অন্য কোনো সংবাদমাধ্যমকে ওভাল অফিস, এয়ার ফোর্স ওয়ান বা প্রেসিডেন্টের ব্যক্তিগত কার্যক্ষেত্র কাভার করার জন্য বিশেষ সুযোগের নিশ্চয়তা দেওয়া হয় না। স্কটল্যান্ড সফরে প্রেসিডেন্টকে কাভার করতে ১৩টি বৈচিত্র্যময় সংবাদমাধ্যমকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু ভুয়া ও মানহানিকর আচরণের কারণে ওয়াল স্ট্রিট জার্নাল থাকবে না'

লেভিট আরও বলেন, একটি ফেডারেল আপিল আদালত সম্প্রতি রায় দিয়েছে যে হোয়াইট হাউস নির্দিষ্ট ক্ষেত্রে সংবাদমাধ্যমের প্রবেশ সীমিত করতে পারে, এমনকি অ্যাসোসিয়েটেড প্রেসের ক্ষেত্রেও।

তিনি বলেন, বিশ্বের প্রতিটি সংবাদমাধ্যম প্রেসিডেন্ট ট্রাম্পকে কাভার করতে চায় এবং হোয়াইট হাউস যত বেশি সম্ভব ভিন্নমতের কণ্ঠ অন্তর্ভুক্ত করতে কাজ করে যাচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের পক্ষ থেকে এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

হোয়াইট হাউসের এই সিদ্ধান্ত আসে ট্রাম্পের একটি মানহানির মামলার কয়েক দিন পর। ওই মামলায় ট্রাম্প অভিযোগ করেছেন, জার্নাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হয়েছে, তিনি জেফরি এপস্টিনের ৫০তম জন্মদিনে একটি চিঠি পাঠিয়েছিলেন। ট্রাম্প এ ধরনের চিঠি লেখার কথা অস্বীকার করেছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল মালিকানাধীন কনজারভেটিভ মিডিয়া টাইকুন রুপার্ট মারডকের, তিনি রাজনীতি ও ব্যবসা জগতে শক্তিশালী প্রভাবশালী এক ব্যক্তি এবং দীর্ঘদিন ধরে ট্রাম্পের সঙ্গে বিরোধে জড়িত।

এ বছরের শুরুর দিকে হোয়াইট হাউস প্রেস পুলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয়। প্রেসিডেন্টের দৈনিক কার্যক্রম কাভার করতে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই রোটেশনাল পুল এতদিন হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের (ডাব্লিউএইচসিএ) আওতায় ছিল।

ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প সফর থেকে বাদ দেওয়ার হোয়াইট হাউসের সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ডাব্লিউএইচসিএএক বিবৃতিতে তারা বলেছে, 'হোয়াইট হাউসের এমন প্রতিশোধমূলক পদক্ষেপ গভীরভাবে উদ্বেগজনক এবং এটি প্রথম সংশোধনী-এর বিরোধিতা করে। কোনো সংবাদমাধ্যম কী প্রতিবেদন করছে, তার ওপর ভিত্তি করে সরকার যদি প্রতিক্রিয়া দেখায়, তবে তা বাকস্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি।”

ডাব্লিউএইচসিএ জার্নালকে এয়ার ফোর্স ওয়ানে ফের অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে এবং বলেছে, তারা এই সমস্যার দ্রুত সমাধানে প্রশাসনের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি