৫ মে ২০২৬

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে দীপিকার ছবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে দীপিকার ছবি
বাংলাপ্রেস ডেস্কঃ অমিতাভ বচ্চন, সালমান খান অক্ষয়কুমার আগেই পথ দেখিয়েছেন। তালিকায় যুক্ত হল দীপিকা পাড়ুকোনের নাম! ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পেতে চলেছে শকুন বত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’, যে ছবিতে মুখ্য চরিত্রে দীপিকা, সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডে। ওটিটি রিলিজ়ের ঘোষণার পাশাপাশি, ছবির নামও প্রকাশ্যে আনা হল সোমবার। বিদ্যা বালন এবং তাপসী পান্নু—গত দেড় বছরে এই দুই অভিনেত্রীর একাধিক ওটিটি রিলিজ় হয়েছে। তবে স্টারভ্যালুর দিক থেকে দীপিকা এই দুই অভিনেত্রীর চেয়ে এগিয়ে। দীপিকার শেষ হল রিলিজ় ‘ছপাক’ বক্স অফিসে চলেনি। নতুন ছবির ট্রেলার দেখে মনে হচ্ছে, ছবির বিষয় সংবেদনশীল। পরিবর্তিত পরিস্থিতিতে বক্স অফিসের অঙ্কের চেয়ে ওটিটির ভিউয়ারশিপের উপরেই আস্থা রাখছেন প্রথম সারির প্রযোজকেরা। এই ছবির যৌথ প্রযোজনায় ধর্মা প্রোডাকশনস এবং ভায়াকম। ‘কপূর অ্যান্ড সনস’খ্যাত পরিচালক শকুন বাণিজ্যিক মোড়কে স্পর্শকাতর গল্প বলতে পারেন। এই ছবির ট্রেলারে ফুটে উঠেছে, আধুনিক সম্পর্কের চাপানউতোর। প্রেম, যৌনতার জটিল সমীকরণে ঘুরপাক খায় তিন মুখ্য চরিত্রের জীবন। ছবিতে বিশেষ চরিত্রে রয়েছেন নাসিরুদ্দিন শাহ এবং রজত কপূর। জানুয়ারির শেষে অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে এই ছবি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি