৬ মে ২০২৬

ওসি প্রদীপের সাজানো মামলায় তিন ভাইয়ের জামিন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ওসি প্রদীপের সাজানো মামলায় তিন ভাইয়ের জামিন
বাংলাপ্রেস ডেস্ক: মেজর (অবঃ) সিনহা হত্যা মামলায় বরখাস্ত হওয়া টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশের সাজানো ৫টি মামলা থেকে সম্প্রতি জামিন পেয়েছেন নির্যাতিত সাংবাদিক ফরিদুল মোস্তফা। তার পথ ধরে ওসি প্রদীপের মিথ্যা মামলা থেকে এবার জামিন পেয়েছেন কথিত বন্দুকযুদ্ধে নিহত উখিয়ার কুতুপালংয়ের সাবেক মেম্বার বখতিয়ার আহমদের তিন ছেলে হেলাল উদ্দিন, বোরহান উদ্দিন ও কায়সার উদ্দিন। বুধবার হাইকোর্টে শুনানি শেষে তাদেরকে আগাম জামিন দিয়েছেন বিচারক শেখ হাসান আরিফ ও খন্দকার দিলারুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী আবদুল মতিন খসরু ও অ্যাডভোকেট হেলাল উদ্দিন। আইনজীবীরা জানান,গত ২৩ জুলাই দিবাগত রাতে কথিত বন্দুকযুদ্ধে মেরে ফেলা হয় উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং এলাকার মেম্বার বখতিয়ার আহমদকে। এ ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়। যাতে নিহত বখতিয়ার মেম্বারের তিন ছেলেকে আসামি করা হয়। এদিকে, সিনহা হত্যার ঘটনায় মামলার পর ওসি প্রদীপসহ তার সহযোগী গ্রেফতার হলে ওসি প্রদীপের সময়ে বন্দুকযুদ্ধে ২শতাধিক নিহতের ঘটনা নিয়ে নানা বিতর্ক উঠে। আদালতের দারস্থ হতে শুরু করেছেন হত্যার শিকার ব্যক্তির স্বজনরা। গণমাধ্যমে নিজেদের স্বজন নিহতের আদ্যপান্ত তুলে ধরে তারা বক্তব্য দেন। এভাবে বিতর্ক ওটা বন্দুকযুদ্ধের নেপথ্য তুলে আনতে চেষ্টা চালায় গণমাধ্যমগুলোও। সে ধারাবাহিকতায় রাজাপালং ইউপির মেম্বার বখতিয়ারের বন্দুকযুদ্ধের বিষয়টিও উঠে আসে গণমাধ্যমে। মেরে ফেলার দুদিন আগে গভীর রাতে ওসি প্রদীপ উখিয়া থানা পুলিশের সহযোগিতায় বাসা থেকে বখতিয়ার মেম্বারকে তুলে নিয়ে যায়। সেই সময়কার সিসিটিভির ফুটেজ গণমাধ্যমে প্রচার হলে নিন্দার ঝড় উঠে। একদিকে পিতাকে হত্যা অন্যদিকে সকল ছেলেকে মাদক ও অস্ত্র মামলায় আসামি করে দিয়ে পুরো পরিবারকে বেকায়দায় ফেলে দেয় ওসি প্রদীপ। তার বন্দুকযুদ্ধ নাটকের ঘটনা এবং বখতিয়ার মেম্বারকে ধরে নিয়ে যাবার চিত্র সঠিক ভাবে উপস্থাপন করতে পারায় নিহত মেম্বার বখতিয়ারের তিন ছেলের জামিন দিয়েছে আদালত। একই ভাবে সাংবাদিক ফরিদুল মোস্তফার বিরুদ্ধে করা মামলাগুলো সাজানো, এটা এক অডিও বার্তায় স্বীকার করেন ওসি। টেকনাফের স্থানীয় এক সাংবাদিককে হুমকি দিতে গিয়ে ফরিদুল মোস্তফার প্রসঙ্গ টানেন ওসি প্রদীপ। সম্প্রতি সেই অডিও ভাইরাল হলে তা আদালতে উপস্থাপনের পর একের পর এক মামলা থেকে জামিন পান সাংবাদিক ফরিদ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি