ওমরাহ পালনে দেশের কল্যাণে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওমরাহ পালন শেষে তিনি দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ দোয়া করেছেন।
শনিবার মধ্যরাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এ সময় ছোট বোন শেখ রেহানাও ওমরা পালন করেন।
আজ রোববার সকালে প্রধানমন্ত্রী মদিনা যাবেন। সেখানে মদিনার মসজিদে নবীর রওজা জেয়ারত করবেন। রাতে মদিনা থেকে মক্কা ফিরবেন তিনি।
রোববার দিবাগত রাতেই প্রধানমন্ত্রী মক্কা থেকে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হবেন। টানা ১২ দিনের সরকারি সফর শেষে ৮ জুন (শনিবার) প্রধানমন্ত্রীর ঢাকার ফেরার কথা রয়েছে।
এর আগে ২৮ মে জাপান সফরে যান প্রধানমন্ত্রী। জাপান সফর শেষে ৩১ মে সৌদি আরব আসেন শেখ হাসিনা।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি