ওমরা করতে যাচ্ছেন অহনা
বাংলাপ্রেস ডেস্ক: নাট্যাঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। বিশেষ করে নাটকে বরিশালের আঞ্চলিক ভাষার সংলাপ বলে দর্শকদের নজর কাড়েন তিনি। এবার পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কা ও মদিনা যাচ্ছেন এ অভিনেত্রী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের মাঝামাঝি সৌদি আরব যাবেন অহনা। এ বিষয়ে অহনা বলেন, আগামী মাসে ওমরাহ করতে সৌদি আরব যাবো। সব কিছু ঠিক তবে যাওয়ার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। আগামী মাসের ৮ তারিখ আমার জন্মদিন। এর পরপরই যাওয়ার তারিখ নিশ্চিত হবে। সবার কাছে দোয়া চাই। যাতে ওমরাহ পালন করে যেন সুন্দরভাবে ফিরে আসতে পারি।
অহনা জানান, আপাতত ধারাবাহিক নাটকে কাজ করছেন না। ব্যস্ত আছেন একক নাটকের কাজ নিয়ে। ওমরাহ শেষে দেশে ফেরার পর পুরোদমে কাজে নামতে চান তিনি।
এদিকে, কিছুদিন ভালোবাসা দিবসের জন্য তিনটি একক নাটকে অভিনয় করেন অহনা। এর মধ্যে রয়েছে তপু খানের পরিচালনায় ‘কবির খানের বুমেরাং’, মাসুম আল জাবেরের ‘জেরিন আনটোল্ড স্টোরি’ ও হাসিব হোসেন রাকিব পরিচালিত ‘পেইন ড্রাইভ’।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি