৮ মে ২০২৬

ওমানের সুলতানের মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ওমানের সুলতানের মৃত্যুতে বাংলাদেশে আজ রাষ্ট্রীয় শোক

বাংলাপ্রেস ডেস্ক: ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক পালন করবে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব সরওয়ার-ই-আলম জানান, আজ সোমবার সব সরকারি, বেসরকারি ও শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সকল মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ওমানি সুলতানের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মন্ত্রণালয়ের মহাপরিচালক (প্রশাসন) ইতোমধ্যে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন।

আরব বিশ্বের সবচেয়ে বেশি সময়ের শাসক সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ গত ১০ জানুয়ারি শুক্রবার ৭৯ বছর বয়সে ইন্তেকাল করেন। বাসস

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি