৪ মে ২০২৬

ওমানের সুলতান কাবুস বিন সাইদ মারা গেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ওমানের সুলতান কাবুস বিন সাইদ মারা গেছেন

বাংলাপ্রেস ডেস্ক : ওমানের সুলতান কাবুস বিন সাইদ মারা গেছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল ও সংবাদ সংস্থা। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন।

সুলতানের মৃত্যুর ঘটনায় শোক জানিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তার প্রতিবেদনে বলেছে- জ্ঞান-গভীর শাসনব্যবস্থা প্রতিষ্ঠা ও পরিচালনার পর মারা গেছেন কাবুস। তার উদারতায় পরিপূর্ণ শাসনব্যবস্থা ওমানকে ছাড়িয়ে পুরো আরব সাম্রাজ্য, মুসলিম বিশ্ব ও পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং এর মধ্য দিয়ে ওমান এমন একটি ভারসাম্যপূর্ণ নীতিমালা অর্জন করেছে যাকে শ্রদ্ধা করে সমগ্র বিশ্ব।

সুলতানের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া শোক জানাতে ওমানের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে আগামী ৪০ দিন।

কাবুসের মৃত্যুর পর কে এবার তার স্থলাভিষিক্ত হবেন, সেই সিদ্ধান্ত নিতে ওমানের রাজপরিবারের হাতে থাকছে মাত্র ৭২ ঘণ্টা।

৭৯ বছর বয়সী সুলতান কাবুস বিন সাইদ ছিলেন সবচেয়ে দীর্ঘজীবী আরব সম্রাট। বেশ কিছু সময় ধরেই অসুস্থ ছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে সরাসরি জানানো না হলেও ধারণা করা হচ্ছিল তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ডিসেম্বরের শুরুতেও চিকিৎসার জন্য এক সপ্তাহ বেলজিয়ামে ছিলেন কাবুস।

১৯৭০ সালে একটি রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে নিজের বাবাকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসেন কাবুস বিন সাইদ। সেই থেকে ওমানকে প্রায় অবকাঠামোহীন, পশ্চাৎপদ, বিচ্ছিন্ন একটি আরব দেশ থেকে আধুনিক রাষ্ট্রে পরিণত করেন তিনি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি